সর্বশেষ

ছবি: প্রতিনিধি
শেরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১
শেরপুর প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0

  শেরপুরের নকলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. হাকিম মিয়া (৩৮)। তিনি খারজান এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নকলা থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাকিম মিয়ার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

ছবি: প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের গোলাগুলি, ৪ জেলে উদ্ধার
বাগেরহাট মে ১৩, ২০২৬ 0

     বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।

নীলফামারীতে প্রেমিককে জীবনসঙ্গী হিসাবে না পেয়ে যুবকের আত্মহত্যা
নীলফামারী প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0

  নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর নয়নপাড়ায় বুধবার (১৩ মে) এক তরুণ আত্মহত্যা করে। নিহত গৌরাঙ্গ চন্দ্র রায় (২০) তার প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে না পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৌরাঙ্গ মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়দের বক্তব্য, তার চাচাতো বোনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বুধবারই সেই তরুণীর বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল। সকালে সবার অলক্ষ্যে নিজ বাড়ির টয়লেটের কাঠের তীরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে গৌরাঙ্গ। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রেমঘটিত কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা অনুমান করছেন। তবে পরিবার এখনও ঘটনার সঠিক কারণ জানায়নি। ডোমার থানার উপ-পরিদর্শক শৈলেন চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সংরক্ষণ করে জেলা মর্গে পাঠিয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।  

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির উদ্বোধন আগামীকাল
নিখাদ খবর ডেস্ক মে ১৩, ২০২৬ 0

    রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজায়নের আওতায় আনতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের যৌথ উদ্যোগে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে বৃহস্পতিবার।   আগামীকাল সকাল ১০টায় রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইশতিয়াক আজিজ উলফাত এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন ড. কে এম আই মন্টিসহ সংগঠনের সিনিয়র নেতারা। অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন, নগর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থেকে সংবাদ কাভারেজ প্রদানের অনুরোধ জানানো হয়েছে।  

কৃষকের ধান কেটে দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা
নিখাদ খবর ডেস্ক মে ১৩, ২০২৬ 0

শরীয়তপুরের জাজিরা উপজেলা–এ কৃষকের পাকা ধান কাটতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ–এর কয়েকজন নেতা-কর্মীকে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি ধানখেতে ১০-১২ জন তরুণ ধান কাটার কাজে অংশ নেন। ভিডিওতে তাদের হাতে জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়। একইসঙ্গে তারা শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন–এর পক্ষে স্লোগান দেন। ভিডিওতে আরও দেখা যায়, ধান কেটে নছিমন গাড়িতে তোলা হচ্ছে এবং স্থানীয় এক কৃষক ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন। এ বিষয়ে জাজিরা থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরে ছাত্রলীগের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্যে কর্মসূচি কমে গেলেও বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও স্বল্প সময়ের কর্মসূচির খবর পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা দাবি করেন, মামলা ও হামলার আশঙ্কায় তারা প্রকাশ্যে থাকতে পারছেন না। তবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
নিখাদ খবর ডেস্ক মে ১৩, ২০২৬ 0

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ পানি ব্যবস্থাপনা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১৩ মে) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সরকারি সূত্র জানায়, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদীপথ, কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় ১৯৬০-এর দশক থেকেই পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল। বিশেষ করে ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদ্মা ব্যারেজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।” তবে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের বাস্তব কাজ শুরু হবে।

আকরামুল হাসান
যেকোনো সময় অনুমোদন হতে পারে যুবদলের কেন্দ্রীয় কমিটি, আলোচনায় আকরামুল হাসান
ফাইয়াজ আল শরীফ> মে ১৩, ২০২৬ 0

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যেকোনো সময় অনুমোদন হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটি। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত অনুমোদন দিলেই নতুন কমিটি ঘোষণা করা হবে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সম্ভাব্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নাম আলোচনায় রয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই সাবেক ছাত্রনেতাকে সাংগঠনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে দেখছেন অনেকে। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুবদলকে পুনরুজ্জীবিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই নতুন কমিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।  

ছবি: প্রতিনিধি
জামালপুরে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
তানিয়া আক্তার মে ১৩, ২০২৬ 0

  জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নস্থ নান্দিনা বাজারের সন্নিকটে নান্দিনা মৌজায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, নান্দিনা মৌজার ৫০৫ খতিয়ানের বিআরএস ৬৩ ও ৬৪ দাগের ৬৪ শতাংশ পৈত্রিক জমির মধ্যে ১২ শতাংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রয়েছে। এ ঘটনায় নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের আব্দুল হামিদ মিয়া ছাত্রাবাস সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীরা অবৈধ দখল উচ্ছেদ, জমি পরিমাপের মাধ্যমে সীমানা নির্ধারণ এবং প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে পৈত্রিক সূত্রের মালিক মো. আনিছুর রহমান ও কল্পনা বেগম উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।  

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক
নিখাদ খবর ডেস্ক মে ১৩, ২০২৬ 0

  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন। আজ বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণ পুরনো ভবন ভেঙে ১৮টি আধুনিক বহুতল আবাসন নির্মাণ করা হবে। পরিকল্পনাটি মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলা এলাকায় বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসক বলেন, নির্মাণকালে বাসিন্দাদের বিকল্প আবাসনের ব্যবস্থা, গ্যাস–পানি সমস্যা সমাধান, শিশুদের জন্য খেলার মাঠ এবং উপাসনালয়ের সুবিধা নিশ্চিত করা হবে।   নাগরিক সুবিধা বিষয়ে তিনি জানান— • বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে • গ্যাস বিল ডিএসসিসির পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে • ঈদুল আজহায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে • পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে   তিনি আরও বলেন, শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। ড্রেন ও খালে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা সমস্যা সমাধান সম্ভব নয়। পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে দুর্যোগের শঙ্কা ও শ্রমিক সংকটে বেড়েছে ধান কাটার ব্যয়
সৈয়দপুর, নীলফামারী মে ১৩, ২০২৬ 0

  নীলফামারীর সৈয়দপুরে ইরি-বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে পুরোদমে। তবে আকাশে দুর্যোগের শঙ্কায় কৃষকরা দ্রুত ধান কাটতে মাঠে নেমে পড়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে ধান কাটা-মাড়াইয়ের খরচও বেড়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান, এক বিঘা (৬০ শতক) জমির ধান কাটতে শ্রমিকদের ৯ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এরপর মাড়াইয়ে আরও ১২০০ টাকা খরচ হচ্ছে। ফলে মোট ব্যয় মেটাতে কৃষকদের বাড়তি চাপ তৈরি হয়েছে। কামারপুকুর ইউনিয়নের কৃষক আমিনুর রহমান বলেন, পাঁচ বিঘা জমিতে আবাদ করলেও দুর্যোগের কারণে দ্রুত ধান কাটতে হচ্ছে। শ্রমিক সংকটের কারণে খরচ বেড়ে গেছে, এতে লাভ প্রায় শূন্য হয়ে যাচ্ছে। অন্যদিকে বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষকরা জানান, শ্রমিকের অভাবে অনেকে হারভেস্টার মেশিন ব্যবহার করছেন। এতে খরচ তুলনামূলক কম হলেও কিছু এলাকায় মেশিন সংকটও রয়েছে। মৌসুমে অনেক রিকশা ও ভ্যানচালকও ধানকাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন বলেন, প্রতি মৌসুমেই শ্রমিক সংকট দেখা দেয়। এ সমস্যা সমাধানে সরকারিভাবে হারভেস্টার মেশিন সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে অন্য জেলা থেকেও মেশিন এনে ধান কাটার ব্যবস্থা করা হবে। তিনি কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেন।  

তৃষার জন্য নতুন নিয়ম চালু করলেন মুখ্যমন্ত্রী বিজয়
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

তামিল চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিনের প্রদর্শনী নীতিতে বড় পরিবর্তন আনলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণন অভিনীত নতুন সিনেমা ‘কারুপ্পু ’ মুক্তিকে ঘিরে বিশেষ প্রদর্শনীর সময়সূচিতে শিথিলতা দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এতদিন রাজ্যে ভোর বা সকালের বিশেষ শো প্রদর্শনের অনুমতি না থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমাটির প্রথম শো সকাল ৯টা থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বিজয়ের অন্যতম আলোচিত প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। নতুন এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে তামিল সিনেমার প্রদর্শনী সংস্কৃতিতে নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করছেন। এদিকে বিজয় ও তৃষাকে ঘিরে দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জনও নতুন করে আলোচনায় এসেছে। ভক্তদের একাংশের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।  

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং
আমির খসরু লাবলু মে ১৩, ২০২৬ 0

  সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।  

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষায় নিয়োগবঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তা চাকরিতে অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগাদেশ বাতিল করা হবে। সরকার জানিয়েছে, ব্যাচের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে এই নিয়োগ পূর্ববর্তী নিয়োগপ্রাপ্তদের প্রথম প্রজ্ঞাপনের তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে এ কারণে কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা দেওয়া হবে না। উল্লেখ্য, নিয়োগবঞ্চিতদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় এর আগে ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।  

হামজনিত শিশুমৃত্যু আড়ালে ‘সাফাই’ দাতাদেরও আইনের আওতায় আনাতে হবে: আনিস
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যু বেড়ে যাওয়াকে কেন্দ্র করে টিকা সরবরাহ ও সরকারি ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। প্রতিদিনই নতুন মৃত্যুর তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তিনি অভিযোগ করেন, হামের কারণে শিশুমৃত্যুর বিষয়টি আড়াল করতে একটি পক্ষ ‘সাফাই’ দিচ্ছে এবং এদেরও আইনের আওতায় আনার দাবি জানান। তিনি সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আহ্বান জানান এবং ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচার দাবি করা আন্দোলনের প্রতি ইঙ্গিত করেন। অন্যদিকে, হামের টিকা কেন সংগ্রহ করা হয়নি—তা তদন্তে আন্তর্জাতিক মানের একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলবে, তবে এ মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই।  

সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেলে যুবলীগ নেতা আব্দুল মুহিত ও বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন মিয়া বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধ চলছিল, যা নিয়ে একাধিক মামলা রয়েছে। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বিকেলে বাজার থেকে ফেরার পথে শাহাদীব মেম্বারকে প্রতিপক্ষের লোকজন মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে প্রায় ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, গুরুতর কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।  

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রাথমিক অনুমোদনের পর দীর্ঘদিনের সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় যাচ্ছে। জুলাই মাস থেকেই ধাপে ধাপে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১২ মে) গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগে পৌঁছেছে, যা আর্থিক খাতে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ধাপে ধাপে গুটিয়ে আনা হবে এবং নিয়ন্ত্রক কাঠামোর আওতায় অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  

৯০ বছরেও জঙ্গলে কাঠ কুড়িয়ে সংসার চালাচ্ছেন বৃদ্ধ
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে বয়সের ভারে নুয়ে পড়া প্রায় ৯০ বছর বয়সী শাহেদ আলী জীবিকার তাগিদে এখনো জঙ্গল-ঝোপ থেকে শুকনো গাছের মুঁড়া সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। চোখের দৃষ্টি ক্ষীণ, শরীর দুর্বল—তবুও কুড়াল ও দড়ি হাতে প্রতিদিনই তিনি বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই এভাবেই কঠোর পরিশ্রম করে বেঁচে আছেন এই বৃদ্ধ। সরকারি গুচ্ছগ্রামের একটি ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করা শাহেদ আলীর সংসারে চরম অভাব-অনটন বিরাজ করছে। এক ছেলে আলাদা সংসারে থাকেন, আর এক মেয়ে মাঝে মাঝে সহায়তা করেন। শাহেদ আলী জানান, বয়স ও অসুস্থতার কারণে দৃষ্টি প্রায় নষ্ট হলেও সামান্য আয়েই চলছে তাদের জীবন। তিনি বলেন, চোখে সমস্যা থাকা সত্ত্বেও পুরনো চশমা জোড়া দিয়ে ব্যবহার করছেন এবং প্রতিদিন সংগ্রহ করা জ্বালানি কাঠ বিক্রি করেই সংসার চালাচ্ছেন। স্থানীয়রা জানান, এই বয়সেও একজন মানুষের এভাবে কষ্ট করে বেঁচে থাকা অত্যন্ত হৃদয়বিদারক। তারা সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।  

‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

রাশিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করেছেন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ প্রেসিডেন্ট পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়টি অবহিত করছেন। পুতিন জানান, চলতি বছরের মধ্যেই ‘সারমাত’ আনুষ্ঠানিকভাবে রুশ সামরিক বাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ধ্বংসক্ষমতা প্রচলিত পশ্চিমা সমমানের অস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি। রাশিয়ার সামরিক সূত্র অনুযায়ী, ‘সারমাত’ সাব-অরবিটাল গতিপথে চলতে সক্ষম এবং এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি। এটি বিদ্যমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলেও দাবি করা হয়। পশ্চিমা সামরিক মহলে ‘সাটান–২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরোনো সোভিয়েত যুগের ভয়েভোদা ব্যবস্থার বিকল্প হিসেবে উন্নয়ন করা হচ্ছে। ২০১১ সালে প্রকল্পটি শুরু হলেও একাধিক ব্যর্থতা ও প্রযুক্তিগত জটিলতার কারণে এর অগ্রগতি ধীর ছিল, এর আগে একাধিক পরীক্ষায় ব্যর্থতা ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।  

প্রতিকি ছবি
জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে ১৮ জেলে-মৌয়াল, এখনও নিখোঁজ ২
সাতক্ষীরা মে ১৩, ২০২৬ 0

পশ্চিম সুন্দরবনের গহীন জঙ্গলে জলদস্যুদের হাতে অপহৃত ২০ জন জেলে ও মৌয়ালের মধ্যে ১৮ জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। তবে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফিরে আসা জেলে ও মৌয়ালরা জানান, প্রায় ১০ থেকে ১২ দিন তারা জলদস্যুদের হাতে বন্দি ছিলেন। এ সময় পরিবারের সদস্য ও মহাজনদের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়। জানা যায়, গত ৪ ও ৫ মে সুন্দরবনের চুনকুড়ি নদী, ধানোখালী খাল, মামুন্দো নদী ও মালঞ্চ নদী এলাকায় আলিফ ওরফে আলিম বাহিনী, নানাভাই ও ডন বাহিনীর পরিচয়ে সশস্ত্র দস্যুরা ২০ জনকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। দর-কষাকষির পর নির্ধারিত বিকাশ নম্বরে টাকা পাঠালে একে একে ১৮ জনকে মুক্তি দেওয়া হয়। মুক্তিপণ দিয়ে ফেরত আসাদের মধ্যে রয়েছেন মুরশিদ আলম, করিম শেখ, আবু ইসা, মমিন ফকির, আল-আমিন, আবুল বাসার বাবু, সঞ্জয়, আল-মামুন, হুমায়ূন, মনিরুল মোল্লা, রবিউল ইসলাম, হৃদয় মণ্ডলসহ আরও অনেকে। তবে শ্যামনগরের শুকুর আলী গাজী ও রেজাউল করিম নামে দুই জেলে এখনো দস্যুদের হাতে আটক রয়েছেন বলে পরিবার দাবি করেছে। তাদের মুক্তির জন্য ৩০ হাজার টাকা করে পাঠানো হলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে পরিবারগুলোতে উদ্বেগ বিরাজ করছে। ফিরে আসা জেলে ও মৌয়ালরা সুন্দরবনে দস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ার অভিযোগ করে নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, জলদস্যু দমনে কোস্টগার্ডের সঙ্গে যৌথ অভিযান চলমান রয়েছে। তবে তথ্য পেতে ভুক্তভোগীদের সহযোগিতা প্রয়োজন।  

ছবি: প্রতিনিধি
পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান আ. লীগ নেত্রীর
সৈয়দপুর, নীলফামারী মে ১৩, ২০২৬ 0

  নীলফামারীর সৈয়দপুর থানায় আওয়ামী লীগ নেত্রী কাজী জাহানারাকে আটককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে থানায় এ ঘটনা ঘটে। জানা যায়, একটি সালিশ বৈঠকে অংশ নিতে তিনি থানায় আসেন। এ সময় উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তাকে থানার ভেতরে আটক করে পুলিশ। আটকের পর থানার সামনে পুনরায় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ জানায়, নীলফামারীর একটি মামলায় তাকে আটক দেখিয়ে সদর থানায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ যখন তাকে গাড়িতে তোলে, তখন তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” বক্তব্য দেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানায় তার সমর্থকদের ভিড় জমে যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামে এক কৃষক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।  

আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘অপারেশন স্লেজহ্যামার’ চালাবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ব্যর্থ হলে বড় পরিসরের নতুন সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন—এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি নিউজের এক প্রতিবেদনে। প্রস্তাবিত অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন স্লেজহ্যামার’। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিস্থিতি ফের তীব্র হলে পূর্বের ‘অপারেশন এপিক ফিউরি’ নাম পরিবর্তন করে নতুন এই শিরোনামে সামরিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। প্রশাসনিক সূত্রের দাবি, কূটনৈতিক অচলাবস্থা, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি না থাকায় পুনরায় সংঘাতের ঝুঁকি বাড়ছে। নতুন নামকরণকে সম্ভাব্য আইনগত ও কৌশলগত কাঠামোর মধ্যে আলাদা সামরিক উদ্যোগ হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। এদিকে ইরান পাঁচ দফা শর্ত পূরণ না হলে আলোচনায় না বসার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্পদ ফেরত, যুদ্ধ ক্ষতিপূরণ ও আঞ্চলিক যুদ্ধবিরতির নিশ্চয়তা। উভয় পক্ষের পাল্টাপাল্টি প্রস্তাব প্রত্যাখ্যান এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন এই সামরিক পরিকল্পনার ইঙ্গিত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা।  

ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।  

৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে
বাগেরহাট মে ১৩, ২০২৬ 0

দীর্ঘ আট বছরের স্থবিরতার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন কমিটি চূড়ান্ত করা হয়। এতে মোল্লা আতিকুর রহমান রাসেলকে সভাপতি, নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন নতুন কমিটি না থাকায় জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের। নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি পুনরায় সক্রিয় ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।  

মোহাম্মদ হেলাল উদ্দিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন
নিখাদ খবর ডেস্ক মে ১৩, ২০২৬ 0

  আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হেলাল উদ্দিনকে আগামী ১৮ মে'র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্নেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা 'স্ট্যান্ড রিলিজ' বলে গণ্য করা হবে।  

ঈদযাত্রায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের তারিখ ২৮ মে ধরে বুধবার (১৩ মে) সকাল থেকে ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট ধাপে ধাপে অনলাইনে শতভাগ বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়। সূত্র জানায়, ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি টিকিট কিনতে পারবেন, তবে অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য হবে না। এদিকে যাত্রীচাপ সামাল দিতে উচ্চ শ্রেণি ছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য পৃথক একটি বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবকের মৃত্যু, জেলায় নিহত ৩
সাতক্ষীরা মে ১৩, ২০২৬ 0

  লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত শুভ কুমার দাস (২৮) কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার (১২ মে) রাতে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় চলাচলের সময় তিনি হামলার শিকার হন।  পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে লেবাননে থেকে বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন শুভ। তার আয়ে চলত পরিবারের সংসার। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গ্রামে শোকের ছায়া নেমে আসে। এ নিয়ে লেবাননে চলমান সংঘাতে সাতক্ষীরার তিন প্রবাসীর মৃত্যু হলো। এর আগে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব কুমার দত্ত জানান, সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।  

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটির সভাপতি রায়হান, অর্ঘ্য সাধারণ সম্পাদক
সাতক্ষীরা মে ১৩, ২০২৬ 0

  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মনজুরুল কবির বাপ্পীকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও মো. জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাহীন ইসলামকে। চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।  

এডিসি রেভিনিউ মাহমুদা বেগম
‘চুনোপুঁটি’ সরালেও বহাল ‘রাঘববোয়াল’রা
নজরুল ইসলাম, নরসিংদী> মে ১৩, ২০২৬ 0

    নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে তদন্তের আড়ালে নজিরবিহীন ‘লোকদেখানো বদলি’র আদেশ জারি করেছেন সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এতে করে নরসিংদী জেলা প্রশাসনের বিতর্কিত সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে কৌশলী ‘নাটক’ শুরুর অভিযোগ উঠেছে।   বিতর্কিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে ঘিরে আন্দোলন, সংবাদ প্রকাশ এবং তদন্ত কমিটি গঠনের পর মূল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেবল নিম্নপদস্থ কর্মচারীদের বদলি করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁর দুই দফা বদলির আদেশ জারি হলেও রহস্যজনক কারণে তা আবার বাতিল হয়। বর্তমানে ভূমি মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে দুটি পৃথক তদন্ত কমিটি কাজ করছে। তবে মাহমুদাসহ মূল অভিযুক্তদের স্পর্শ না করে গত ১২ মে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে বড় ধরনের রদবদল করা হয়। অফিস আদেশে প্রশাসনিক কর্মকর্তা, উপ-প্রশাসনিক কর্মকর্তা, প্রধান সহকারী ও সার্টিফিকেট সহকারী পর্যায়ের অন্তত ১২ জন কর্মচারীকে বিভিন্ন শাখা ও উপজেলায় বদলি বা সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— •    মো. কিরনুজ্জামান (প্রশাসনিক কর্মকর্তা): রাজস্ব শাখা থেকে সংস্থাপন শাখায় সংযুক্ত। •    সাইফুল ইসলাম (উপ-প্রশাসনিক কর্মকর্তা): ভূমি অধিগ্রহণ শাখা থেকে রায়পুরা উপজেলা ভূমি অফিসে বদলি। •    ছন্দা (উপ-প্রশাসনিক কর্মকর্তা): মনোহরদী থেকে শিবপুর উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।   স্থানীয় সুশীল সমাজ ও ভুক্তভোগীদের দাবি, এই বদলি প্রক্রিয়া মূলত লোকদেখানো। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সমন্বয়ে গঠিত শক্তিশালী সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট ভূমি সেবা প্রত্যাশীদের হয়রানি, ফাইল আটকে রাখা এবং অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। কিন্তু তদন্ত চলমান থাকলেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে, দুর্নীতির মূল হোতাদের আড়াল করে কেবল নিম্নপদস্থ কর্মচারীদের বদলি করলে প্রশাসনের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাদের আশঙ্কা, এভাবে দায় এড়িয়ে গেলে দালাল সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত ভূমি সেবা থেকে বঞ্চিত হবে। অফিস আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আজ ১৩ মে ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ রয়েছে।  তবে এই কঠোরতা শুধু নিম্নপদস্থদের ক্ষেত্রেই সীমাবদ্ধ কি না—তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতে করে মূল অভিযুক্তরা পার পেয়ে গেলে জেলায় বড় ধরনের জনরোষ সৃষ্টি হতে পারে।  

ছবি: প্রতিনিধি
ভোলায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলা প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0

    ভোলার ঘুইংগার হাট এলাকায় ক্যাবল ব্যবসায়ী মো. শাহে আলমের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ভোলার একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শাহে আলম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি ক্যাবল ব্যবসার পাশাপাশি দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে একটি মাছের ঘের পরিচালনা করছেন। তার ব্যবসা ও সম্পত্তিকে কেন্দ্র করে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তিনি দাবি করেন, চক্রটি তার কাছে একাধিকবার চাঁদা দাবি করে। এতে ব্যর্থ হয়ে স্থানীয় দুই নারীকে ব্যবহার করে তার ঘেরে হামলা, মাছ ও ফল লুটপাট এবং ভাঙচুর চালানো হয়েছে। শাহে আলমের অভিযোগ, গত ১০ মে দুই নারী তার ঘেরে প্রবেশ করে গাছ থেকে আম পাড়তে থাকেন। বাধা দিলে তারা উল্টো তার ওপর হামলা ও বসতঘরে ভাঙচুর চালান। পরে অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করানো হয় বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শাহে আলম।

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় দুই আইসক্রিম কারখানায় দুই লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা মে ১২, ২০২৬ 0

  সাতক্ষীরার দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার উত্তর সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-৬ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বাধীন দল। অভিযানে শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই অনুমোদন ছাড়া উৎপাদন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় মালিক সুজিত বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পাশ্ববর্তী মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেককে আরও এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এসময় দুই কারখানাই সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। র‍্যাব জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

ছবি: প্রতিনিধি
জামালপুরে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক
তানিয়া আক্তার মে ১২, ২০২৬ 0

  জামালপুরের মাদারগঞ্জে র‍্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে ব্যবসায়ী সাজেলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। প্রশাসন সূত্র জানায়, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুতের গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। এসময় গুদাম থেকে প্রায় ৪২ হাজার টাকা মূল্যের ৪৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী কৌশলে পালিয়ে যান। মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, সরকারি চাল খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা চাল সরকারি হেফাজতে রাখা হয়েছে।  

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন মজুদ করায় জরিমানা আদায়
সৈয়দপুর, নীলফামারী মে ১২, ২০২৬ 0

    নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখার দায়ে আবুল বাসার নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে শহরের বড় বাজার এলাকার বাসার স্টোরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অভিযানে দোকান থেকে পাঁচ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।  

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে চলছে কোরবানির গরুর আগাম বুকিং, খামারমুখী ক্রেতারা
সৈয়দপুর, নীলফামারী মে ১২, ২০২৬ 0

    কোরবানির হাটে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। তবে দালালের ঝামেলা এড়াতে অনেক ক্রেতা সরাসরি খামারে গিয়ে গরু-ছাগল কিনছেন। ক্রেতা আকর্ষণে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ির ইউসুফ ডেইরি ফার্ম কোরবানির পশু বিক্রিতে দিচ্ছে বিশেষ সুবিধা।   খামারটিতে প্রায় ১৫০টি দাঁতওয়ালা ষাঁড় রয়েছে। গরুর দাম রাখা হয়েছে ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। ইতোমধ্যে প্রায় ৭০টি গরু বুকিং হয়েছে বলে জানিয়েছেন খামারের মালিক জামিল আশরাফ মিন্টু। তিনি বলেন, গত ১৫ বছর ধরে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণের কাজ করছেন। খামারের গরুকে কোনো ধরনের ক্ষতিকর হরমোন বা ইনজেকশন দেওয়া হয় না। দেশি, শংকর ও শাহিওয়াল জাতের গরুকে পুষ্টিকর খাবার ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে লালন-পালন করা হয়। খামারটির বিশেষ সুবিধার মধ্যে রয়েছে—কোরবানির আগ পর্যন্ত গরু রাখার ব্যবস্থা, কোরবানির সেবা, বাসায় মাংস পৌঁছে দেওয়া, পশু আহত হলে ক্ষতিপূরণ এবং মারা গেলে টাকা ফেরতের সুবিধা। এসব কারণে স্থানীয়সহ ঢাকা ও চট্টগ্রামের ক্রেতাদের আগ্রহ বেড়েছে। সৈয়দপুর প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল করিম বলেন, ইউসুফ ডেইরি ফার্ম বাণিজ্যিকভাবে কোরবানির পশু লালন-পালন করছে। প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।  

ছবি: প্রতিনিধি
ঘাস কাটাকে কেন্দ্র করে ফরিদপুরে ভাইয়ের কোপে বিচ্ছিন্ন কব্জি
ফরিদপুর প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0

  ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের কাজিকান্দা গ্রামে ঘাস কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তোতা বিশ্বাসের ছেলে সোলেমান বিশ্বাস (৫৫) ও তার ছোট ভাই আমির বিশ্বাসের (৫০) মধ্যে ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে আমির বিশ্বাস ধারালো দা দিয়ে সোলেমানের হাতে কোপ দেন। এতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত সোলেমান বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার নগরকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। নগরকান্দা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয় কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা মে ১২, ২০২৬ 0

    সাতক্ষীরায় অর্জন ফাউন্ডেশন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) শহরের ম্যানগ্রোভ সভাঘরে ইউএন ওমেনের সহযোগিতায় আয়োজিত ‘নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ বিষয়ক’ এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ফ্রিডম অব রিলিজিয়াস কমিটি, সাতক্ষীরার সভাপতি ও প্রাক্তন অধ্যাপক পবিত্র মোহন দাস। স্বাগত বক্তব্য দেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএনপিএসের সহকারী প্রকল্প সমন্বয়কারী সেঁজুতি ধর, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রাক্তন অধ্যক্ষ আশেক ই এলাহী ও প্রাক্তন কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক, উন্নয়নকর্মী ও নারী অধিকারকর্মীরা। কর্মশালায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সিডো সনদ, ইউএনএইচসিআর এবং স্থানীয় প্রেক্ষাপটে নারীর নিরাপত্তা ও অধিকার বিষয়ে আলোচনা করা হয়।    

ছবি: প্রতিনিধি
রায়পুরায় বিনা অনুমতিতে মাটি কাটার দায়ে ৩.৫০ লক্ষ টাকা জরিমানা
রায়পুরা, নরসিংদী প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0

      নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ২০২৬ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার পুরো অর্থ আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। এ সময় রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

বিদ্যুৎ সংকট মোকাবিলায় পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদুল আজহা পর্যন্ত রাজধানীসহ দেশের মার্কেট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পূর্ববর্তী নির্দেশনায় এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার বিধান থাকলেও বাণিজ্যিক স্বার্থ ও ঈদকে কেন্দ্র করে ক্রয়-বিক্রয়ের চাপ বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এতে আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সময় বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।  

হাম ও উপসর্গে গতো ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

দেশে হাম ও হামের উপসর্গজনিত পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে এবং পরীক্ষায় ৮৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, গত দেড় মাসে সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু ৬৮ এবং উপসর্গজনিত মৃত্যু ৩৫৬। একই সময়ে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪ শিশু, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৬৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ চাপ রয়েছে ঢাকা বিভাগে, যেখানে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৩২ জন আক্রান্ত এবং ১৮৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তথ্যের হিসাব ১৫ মার্চ সকাল থেকে ১২ মে সকাল পর্যন্ত সময়ের।  

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা আরও দুই মামলায় জামিন পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের মুক্তিতে থাকা শেষ আইনগত বাধাও দূর হয়েছে। মঙ্গলবার (১২ মে) যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা। এর আগে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুদকের দায়ের করা দুর্নীতির মামলাসহ পাঁচ মামলায় দেওয়া জামিনও বহাল রাখেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ার পর নতুন দুই মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক হওয়ার পর পর্যায়ক্রমে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।  

দুলাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করতো দুই শ্যালক
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন আপন ভাই এবং অপরজন তাদের বোনজামাই।   অভিযানের সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিবের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়। বিপ্লব তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন।  

নরসিংদীর রায়পুরায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রায়পুরা, নরসিংদী প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0

রায়পুরায় পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযান জোরদার করে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আলামিন, হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজ এবং রায়পুরার জুয়েল মিয়া। তাদের কাছ থেকে মোট ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর বাজার, মাহমুদাবাদ এলাকা এবং চরসুবুদ্ধি ইউনিয়নের পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৩০ কেজি গাঁজাসহ, আরেকজনকে ৫ কেজি গাঁজাসহ এবং অপরজনকে ইয়াবাসহ আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জেলা পুলিশের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

৪০ বছর বয়সে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

সংসার, দারিদ্র্য আর সময়ের দীর্ঘ ব্যবধান পেরিয়ে অবশেষে এসএসসি পরীক্ষার হলে বসেছেন নাটোরের ফুলঝড়ি বেগম। ৪০ বছর বয়সী এই নারী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন নিজের ছেলে মনিরুল ইসলামের সঙ্গেই— যা এলাকায় ব্যতিক্রমী আলোচনার জন্ম দিয়েছে। লালপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝড়ি বেগম ও তার ছেলে দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। বর্তমানে তারা মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফুলঝড়ি বেগম জানান, অল্প বয়সে বিয়ের কারণে তার পড়াশোনা থেমে গেলেও শিক্ষা অর্জনের স্বপ্ন কখনো হারিয়ে যায়নি। পরিবারের সহযোগিতায় বহু বছর পর সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে, ভ্যানচালক ও দিনমজুর স্বামী নজরুল ইসলাম বলেন, শিক্ষিত মা একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আর্থিক কষ্টের মধ্যেও স্ত্রীর পড়াশোনার ইচ্ছাকে সমর্থন দিয়েছেন তিনি। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ এ ঘটনাকে নারী শিক্ষা ও আজীবন শিক্ষার অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, বয়স নয়— ইচ্ছাশক্তিই শিক্ষার সবচেয়ে বড় শক্তি।  

ফেসবুক অ্যাকাউন্টে নজরদারি বোঝার ৬টি গুরুত্বপূর্ণ লক্ষণ
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

ফেসবুক অ্যাকাউন্টে নজরদারি বা অননুমোদিত প্রবেশের ৬টি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত নিয়ে ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় এসব লক্ষণ দ্রুত শনাক্ত করা জরুরি বলে তারা মনে করেন। বিশেষজ্ঞদের মতে, অ্যাকাউন্টে অনুপ্রবেশ হলে শুরুতেই কিছু নির্দিষ্ট পরিবর্তন দেখা যায়। নিচে সেই ৬টি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো— অপরিচিত ডিভাইস থেকে লগইনের নোটিফিকেশন হঠাৎ অচেনা ডিভাইস বা বিদেশি লোকেশন থেকে লগইন অ্যালার্ট এলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করতে হবে। আপনার অজান্তে পোস্ট বা মেসেজ যাচ্ছে অ্যাকাউন্ট থেকে স্প্যাম লিংক, অস্বাভাবিক পোস্ট বা অপরিচিতদের কাছে মেসেজ গেলে এটি হ্যাকিংয়ের স্পষ্ট ইঙ্গিত হতে পারে। পাসওয়ার্ড বা ইমেইল বদলে যাওয়া হঠাৎ লগইন ব্যর্থ হওয়া বা রিকভারি তথ্য পরিবর্তিত হয়ে গেলে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে। ‘Where You’re Logged In’ তালিকায় অচেনা ডিভাইস সেটিংসে অচেনা ডিভাইস বা লোকেশন দেখা গেলে দ্রুত লগআউট করা জরুরি। হঠাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো বাড়া অ্যাকাউন্ট ব্যবহার করে অস্বাভাবিক ফ্রেন্ড রিকোয়েস্ট বা ভুয়া সংযোগ তৈরি হলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। ফোন বা ব্রাউজারে অস্বাভাবিক আচরণ ডিভাইস স্লো হওয়া, অচেনা অ্যাপ, পপ-আপ বা ব্যাটারি দ্রুত শেষ হওয়া ম্যালওয়্যার সংক্রমণের লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা গেলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন, Two-Factor Authentication চালু এবং Security Checkup সম্পন্ন করা উচিত। একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।    

ক্ষমতা গ্রহণের পরপরই ৭০০টিরও বেশি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

তামিলনাড়ুর সংবেদনশীল জনসমাগম এলাকার নিকটবর্তী ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা এসব দোকান দুই সপ্তাহের মধ্যে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্য মালিকানাধীন টাসম্যাক-এর মোট ৪,৭৬৫টি আউটলেট পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যেই দোকানগুলো বন্ধ করতে হবে। এতে রাজ্যের মোট টাসম্যাক আউটলেটের প্রায় ১৫ শতাংশ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে রাজনৈতিক দল গঠনের পর থেকেই টাসম্যাক সংস্কারকে ইস্যু করে আসছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। ফলে এই সিদ্ধান্তকে তার প্রশাসনিক নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  

ছবি: প্রতিনিধি
সুন্দরবনে বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক
বাগেরহাট মে ১২, ২০২৬ 0

  বাগেরহাটের সুন্দরবনে বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। পরে মংলা কোস্ট গার্ড বেইসে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার গভীর রাতে শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহিদুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, আটক জাহিদুল ইসলাম (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কোস্ট গার্ড আরও জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাই খুন
সৈয়দপুর, নীলফামারী মে ১২, ২০২৬ 0

  দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি ও ফসলের ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে কাবিল (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান ভাগ করে দিলেও ভুট্টা ক্ষেতের সমান ভাগ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার দিন সকালে ভুট্টা ক্ষেতের অংশ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট স্ত্রীর ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) লোহার রড দিয়ে বাবা শহিদুল ইসলাম এবং বড় স্ত্রীর ছেলে কাবিলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নিহত হন। গুরুতর আহত কাবিলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।  

ছবি: প্রতিনিধি
দুই মেয়ের স্বপ্ন ও ঋণের বোঝা রেখে লেবাননে ড্রোন হামলায় নিহত প্রবাসী শফিকুল
সাতক্ষীরা মে ১২, ২০২৬ 0

  লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাঁদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় ড্রোন হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সেখানে ফলের বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত শফিকুল ইসলামের পরিবার জানায়, সংসারের অভাব দূর করতে এবং দুই মেয়ের উচ্চশিক্ষার খরচ জোগাতে গত রমজানে প্রায় ৬ লাখ টাকা ঋণ নিয়ে তিনি লেবাননে যান। স্ত্রী ও সন্তানদের শেষ কথায় তিনি লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের দেখাশোনার অনুরোধ করেন। শফিকুলের স্ত্রী রুমা খাতুন বলেন, স্বামী সবসময় আশ্বস্ত করতেন যে বিদেশে কাজ করে ঋণ শোধ করবেন এবং সংসারের অভাব ঘুচাবেন। কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুসংবাদ আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শোকাহত স্বজনরা। বৃদ্ধ বাবা-মা ও দুই কন্যা এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন। স্থানীয়রা জানান, শফিকুল ও নাহিদ একই সঙ্গে লেবাননে গিয়ে একসঙ্গে কাজ করতেন। স্বজনদের মাধ্যমে প্রথমে মৃত্যুর খবর নিশ্চিত হয় এবং পরে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে। নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।    

ছবি: প্রতিনিধি
নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত
আমির খসরু লাবলু মে ১২, ২০২৬ 0

  “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবনরক্ষায় নার্সদের ক্ষমতায়ন জরুরি” প্রতিপাদ্যে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। মঙ্গলবার (১১ মে) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার তত্ত্বাবধানে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা: আমেনা খাতুন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা। বক্তারা বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড হিসেবে দিনরাত নিরলসভাবে কাজ করছেন, কিন্তু অনেক সময় তাদের নিরাপত্তা ও মর্যাদা ঝুঁকির মুখে পড়ে। এ অবস্থায় নার্সদের ক্ষমতায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত এ দিবসে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই এবারের মূল বার্তা হিসেবে উঠে আসে।  

ডিবি হারুনের রিসোর্ট দখল প্রশ্নে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কিশোরগঞ্জের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ ঘিরে দখল অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি কখনোই ওই রিসোর্টে যাননি এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অভিযোগকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে চালিত বলে দাবি করেন। ফজলুর রহমান আরও বলেন, অভিযোগ প্রমাণ করা গেলে তিনি শুধু রাজনীতি নয়, জনসমক্ষে ক্ষমাও চাইতে প্রস্তুত—অন্যথায় এসব বক্তব্য সম্পূর্ণ অপপ্রচার। অন্যদিকে, আলোচিত ওই ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় পর্যায়ে নানা ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার ও অবৈধ সম্পদ সংক্রান্ত অভিযোগ আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভিন্ন অবস্থানও রয়েছে।  

আগামীকাল বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম
নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি, তিনি পেশায় একজন চিকিৎসক। আগামীকাল ১৩ মে তাদের বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আনিকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের আকদ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরবর্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হবে। এদিকে বিয়ের খবর ও কার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।