বাংলাদেশ

নরসিংদীতে তদন্তের আড়ালে ‘লোকদেখানো বদলি’!

‘চুনোপুঁটি’ সরালেও বহাল ‘রাঘববোয়াল’রা

Icon
নজরুল ইসলাম, নরসিংদী>
প্রকাশঃ মে ১৩, ২০২৬
এডিসি রেভিনিউ মাহমুদা বেগম
এডিসি রেভিনিউ মাহমুদা বেগম

 

 
নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে তদন্তের আড়ালে নজিরবিহীন ‘লোকদেখানো বদলি’র আদেশ জারি করেছেন সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এতে করে নরসিংদী জেলা প্রশাসনের বিতর্কিত সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে কৌশলী ‘নাটক’ শুরুর অভিযোগ উঠেছে।

 
বিতর্কিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে ঘিরে আন্দোলন, সংবাদ প্রকাশ এবং তদন্ত কমিটি গঠনের পর মূল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেবল নিম্নপদস্থ কর্মচারীদের বদলি করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁর দুই দফা বদলির আদেশ জারি হলেও রহস্যজনক কারণে তা আবার বাতিল হয়। বর্তমানে ভূমি মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে দুটি পৃথক তদন্ত কমিটি কাজ করছে। তবে মাহমুদাসহ মূল অভিযুক্তদের স্পর্শ না করে গত ১২ মে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে বড় ধরনের রদবদল করা হয়।
অফিস আদেশে প্রশাসনিক কর্মকর্তা, উপ-প্রশাসনিক কর্মকর্তা, প্রধান সহকারী ও সার্টিফিকেট সহকারী পর্যায়ের অন্তত ১২ জন কর্মচারীকে বিভিন্ন শাখা ও উপজেলায় বদলি বা সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—


•    মো. কিরনুজ্জামান (প্রশাসনিক কর্মকর্তা): রাজস্ব শাখা থেকে সংস্থাপন শাখায় সংযুক্ত।
•    সাইফুল ইসলাম (উপ-প্রশাসনিক কর্মকর্তা): ভূমি অধিগ্রহণ শাখা থেকে রায়পুরা উপজেলা ভূমি অফিসে বদলি।
•    ছন্দা (উপ-প্রশাসনিক কর্মকর্তা): মনোহরদী থেকে শিবপুর উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।

 

স্থানীয় সুশীল সমাজ ও ভুক্তভোগীদের দাবি, এই বদলি প্রক্রিয়া মূলত লোকদেখানো। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সমন্বয়ে গঠিত শক্তিশালী সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে রয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট ভূমি সেবা প্রত্যাশীদের হয়রানি, ফাইল আটকে রাখা এবং অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। কিন্তু তদন্ত চলমান থাকলেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
এতে করে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে, দুর্নীতির মূল হোতাদের আড়াল করে কেবল নিম্নপদস্থ কর্মচারীদের বদলি করলে প্রশাসনের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে।
তাদের আশঙ্কা, এভাবে দায় এড়িয়ে গেলে দালাল সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত ভূমি সেবা থেকে বঞ্চিত হবে।
অফিস আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আজ ১৩ মে ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ রয়েছে। 
তবে এই কঠোরতা শুধু নিম্নপদস্থদের ক্ষেত্রেই সীমাবদ্ধ কি না—তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতে করে মূল অভিযুক্তরা পার পেয়ে গেলে জেলায় বড় ধরনের জনরোষ সৃষ্টি হতে পারে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের গোলাগুলি, ৪ জেলে উদ্ধার

     বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।

বাগেরহাট মে ১৩, ২০২৬ 0

নীলফামারীতে প্রেমিককে জীবনসঙ্গী হিসাবে না পেয়ে যুবকের আত্মহত্যা

কৃষকের ধান কেটে দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

ছবি: প্রতিনিধি

জামালপুরে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

  সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।  

আমির খসরু লাবলু মে ১৩, ২০২৬ 0

সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ৩০

৯০ বছরেও জঙ্গলে কাঠ কুড়িয়ে সংসার চালাচ্ছেন বৃদ্ধ

প্রতিকি ছবি

জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে ১৮ জেলে-মৌয়াল, এখনও নিখোঁজ ২

ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।  

চট্টগ্রাম প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0

৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে

ঈদযাত্রায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবকের মৃত্যু, জেলায় নিহত ৩

0 Comments