অপরাধ

এডিসি মাহমুদা ইস্যুতে বদলি ও আদেশের পালাবদল

Icon
নজরুল ইসলাম, নরসিংদী>
প্রকাশঃ মে ৫, ২০২৬
এডিসি মাহমুদার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল বাতেন৷ অভিযোগের পর তাকে ডেকে নিয়ে ৬ মাসের কারাদন্ডের হুমকি দেন মাহমুদা। এর কিছু দিন পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
এডিসি মাহমুদার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল বাতেন৷ অভিযোগের পর তাকে ডেকে নিয়ে ৬ মাসের কারাদন্ডের হুমকি দেন মাহমুদা। এর কিছু দিন পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

 

 
আদালতের আদেশ অমান্য, অভিযোগকারীকে ডেকে এনে হুমকি, সিন্ডিকেট বাণিজ্য, মিথ্যা তথ্য প্রদান, অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদা বেগমকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে তাকে দুই দফা বদলির আদেশ জারি করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলির আদেশ জারির পরও নরসিংদীতে বহাল থাকার চেষ্টা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। 
গত ১৯ এপ্রিল তাকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলেও ২৭ এপ্রিল সেই আদেশ বাতিল করে পরিকল্পনা বিভাগে ন্যস্ত করা হয়। পরবর্তীতে ২৮ এপ্রিল আবার আদেশ পরিবর্তন করে তাকে নরসিংদীতেই বহাল রাখা হয়।
এদিকে, তারা নানা অনিয়মের প্রতিকার ও বিচার চেয়ে গত ১৯ এপ্রিল শত শত নরনারী রাস্তায় নেমে বিক্ষোভের পর জেলা প্রশাসন কার্যালয়ের ভিতরে ঢুকে মানববন্ধন করে। এসময় সরকারি কর্মকর্তাদের আশ্বাসে ভুক্তভোগীরা বাড়ি ফিরে যান। রাতেই তার বদলির আদেশ জারি করে জনপ্রশাসন।
অভিযোগ রয়েছে এরপর তিনি বিভিন্ন মাধ্যমে নিজের কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এমনকি গত ছয় মাসে এককভাবে সরকারের প্রায় তিন হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন বলেও প্রচার করা হয়, যা প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
দীর্ঘ অনুসন্ধানে জানা যায়, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও স্থাপনার বিল পরিশোধ না করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক), ডিজিএফআই, এনএসআই, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক, নরসিংদী বরাবর পাঠানো হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, আব্দুর রউফ গাজী নামে এক আবেদনকারীর স্থাপনার বিল পরিশোধে গড়িমসি করা হয় এবং তাকে একটি বিতর্কিত ব্যবসায়িক চুক্তিতে যুক্ত হওয়ার প্রস্তাব দেয় এই এডিসি। এতে রাজি না হওয়ায় বিল আটকে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
একই ধরনের অভিযোগ করেছেন হারুনুর রশীদ খান ও শামসুল আলম খান। তাদের দাবি, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত (এলএ কেইস নং ১৫/২০২১-২০২২) স্থাপনার বিল প্রদানে অনিয়ম করা হয়েছে। এছাড়া, পূর্বে নিষ্পত্তি হওয়া একটি আবেদন পুনরায় গ্রহণ করে বিল প্রদানে টালবাহানা করা হয় বলেও অভিযোগ ওঠে।

এছাড়াও জামালপুরে এসিল্যান্ড ও নেত্রকোনায় ইউএনও থাকার সময় নানা অনিয়ম ও হুমকির কারণে সংবাদের শিরোনাম হন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে এডিসি মাহমুদা বেগম কোন সদুত্তর দিতে পারেন নি।
অন্যদিকে, অভিযোগ রয়েছে—তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করার পর আব্দুল বাতেন (৭৫) নামে এক ব্যক্তিকে তার খাসকামরায় ডেকে এনে ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে ভয়ে এই ভুক্তভোগী মারা যান। 
সামসু উদ্দিন নামেও এক ভুক্তভোগী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন এই এডিসির বিরুদ্ধে। প্রতিকার না পেয়ে ভয়ে এখন আর কেউ মুখ খুলতে চায়না। 
আসলে এই এডিসির খুঁটির জোড় কোথায় এবং আর কত নির্যাতনের শিকার হলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমন প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে ভুক্তভোগীদের মাঝে।

যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ছবি: প্রতিনিধি
শেরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

  শেরপুরের নকলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. হাকিম মিয়া (৩৮)। তিনি খারজান এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নকলা থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাকিম মিয়ার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

শেরপুর প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামালপুরে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

ছবি: প্রতিনিধি

ঘাস কাটাকে কেন্দ্র করে ফরিদপুরে ভাইয়ের কোপে বিচ্ছিন্ন কব্জি

দুলাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করতো দুই শ্যালক

নরসিংদীর রায়পুরায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রায়পুরায় পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযান জোরদার করে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আলামিন, হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজ এবং রায়পুরার জুয়েল মিয়া। তাদের কাছ থেকে মোট ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর বাজার, মাহমুদাবাদ এলাকা এবং চরসুবুদ্ধি ইউনিয়নের পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৩০ কেজি গাঁজাসহ, আরেকজনকে ৫ কেজি গাঁজাসহ এবং অপরজনকে ইয়াবাসহ আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জেলা পুলিশের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

রায়পুরা, নরসিংদী প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

গ্রিন কার্ড প্রতারণা ও নির্যাতনের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মার্কিন দূতাবাসে স্ত্রীর অভিযোগ

রাজবাড়ীতে বেড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, অপর আসামি পলাতক রয়েছে। শনিবার (৯ মে) রাতে ওই কিশোরীকে স্থানীয় দুই তরুণ—নাহিদুল ইসলাম এবং রায়হান শেখ—বেড়ানোর কথা বলে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলসহ নাহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অপর আসামি রায়হান শেখ পলাতক। ভুক্তভোগীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে চাপ প্রয়োগ করা হলেও পরে বিষয়টি প্রকাশ্যে আসে। গোয়ালন্দ ঘাট থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান,কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকাবাসী মোটরসাইকেলসহ তরুণকে আটক করে পুলিশে দেন। কিশোরীর মা বাদী হয়ে রায়হান ও তাঁর বন্ধু নাহিদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার প্রধান আসামি রায়হানকে ধরতে পুলিশ কাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

পরকীয়া প্রেমিককে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে ঢালাই

পাঁচজন হত্যার ঘটনায় ফোরকান এখন পুলিশের টার্গেটে

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

0 Comments