রাজনীতি

খুলনায় জামায়াতের নির্বাচনী জনসভা

ফ্যামিলি কার্ড দেয়ার নামে নারীকে অপমান করতে দেয়া হবে না : জামাত আমীর

Icon
খুলনা ব্যুরো>
প্রকাশঃ জানুয়ারী ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

খুলনায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে কটাক্ষ করে বলেন, “একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে মায়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে—এই দুইটা একসাথে চলতে পারে না।” তিনি বলেন, “যে নিজের মাকে সম্মান করতে পারে না, সে বাংলাদেশের কোনো নারীকে সম্মান করতে পারবে না। আমরা মায়ের জাতির ওপর হামলা হতে দেব না।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএনপিকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, “মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কী করবেন? জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে যারা জনগণের রায়কে অসম্মান করেছে, তাদের পরিণতি ভালো হয়নি।” তিনি আরও বলেন, “জনগণের শরীরে আঘাত করা যায়, কিন্তু হৃদয় কখনো জয় করা যায় না। হৃদয় জয় করতে হলে মায়ের জাতিকে সম্মান করতে হবে।”
খুলনার শিল্প পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, “৫৪ বছরে খুলনার শিল্প বিকশিত হয়নি, বরং ধ্বংস হয়েছে। একের পর এক সরকারি শিল্পকারখানা বন্ধ হয়েছে। একটি কারখানা বন্ধ মানে শুধু একজন নয়, একটি পুরো পরিবার বেকার হওয়া।” তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আল্লাহ যদি সুযোগ দেন, বন্ধ শিল্পকারখানা চালু করা হবে এবং নতুন শিল্প স্থাপন করা হবে।”
জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “খুলনাবাসীর সঙ্গে বসে আলোচনা করে অগ্রাধিকারভিত্তিতে জলাবদ্ধতার সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা বেকারদের হাতে ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নতুন বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরি করব।” মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, “নতুন বাংলাদেশে ঘর ও কর্মক্ষেত্রসহ সর্বত্র নারীদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমি জামায়াতের পক্ষে নয়, সন্তানহারা মা, স্বামীহারা বোন ও এতিমদের পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি।” তিনি দাবি করেন, “৫ আগস্টের পর জামায়াত প্রতিশোধ নেয়নি—এটাই প্রমাণ করেছে জনগণ আমাদের কাছে নিরাপদ।”
জনসভায় উপস্থিত সবাইকে ভোটের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে, আমরা শুধু ভোটারকে বাক্স পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে চাই। ১৩ ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল চালু, গ্যাস সরবরাহ, আধুনিক বিমানবন্দর ও সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্পে রূপান্তরের দাবি জানান।
জনসভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, বিভিন্ন আসনের প্রার্থীরা এবং জামায়াত ও মিত্র দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।
 

 

রাজনীতি

আরও দেখুন
আকরামুল হাসান
যেকোনো সময় অনুমোদন হতে পারে যুবদলের কেন্দ্রীয় কমিটি, আলোচনায় আকরামুল হাসান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যেকোনো সময় অনুমোদন হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটি। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত অনুমোদন দিলেই নতুন কমিটি ঘোষণা করা হবে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সম্ভাব্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নাম আলোচনায় রয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই সাবেক ছাত্রনেতাকে সাংগঠনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে দেখছেন অনেকে। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুবদলকে পুনরুজ্জীবিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই নতুন কমিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।  

ফাইয়াজ আল শরীফ> মে ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান আ. লীগ নেত্রীর

ডিবি হারুনের রিসোর্ট দখল প্রশ্নে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফজলুর রহমান

আগামীকাল বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম

শঙ্কা কাটিয়ে সুস্থতার পথে মির্জা আব্বাস, ঈদের আগেই দেশে ফেরার পরিকল্পনা

  বিদেশে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত—এমন তথ্য নিশ্চিত করেছেন পারিবারিক সূত্র।   মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দলীয় সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা অগ্রগতি অব্যাহত থাকলে আসন্ন ঈদুল আজহা-র আগেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত মার্চে রাজধানীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের সহসভাপতি করায় ঢাকা মহানগরে তোলপাড়

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ১১ জন

ছাত্রদল কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে কান্নায় ভাসালেন নেতা

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল, চার দফা দাবিতে সমাবেশ

  গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে পাকাপুল মোড়, নিউমার্কেট, তুফান মোড়, বড়বাজার ও থানা মসজিদ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।  

সাতক্ষীরা মে ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় জোটের গণমিছিল

বরিশালে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

0 Comments