বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. রেজাউল করিম।
অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “এ অঞ্চলের প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ রাখব। দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাস থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সকল ধর্মের মানুষই সম্প্রতির বন্ধনে বসবাস করবে। রাজনীতির কারণে কোনো ব্যক্তি বা পরিবার ক্ষতিগ্রস্ত হবে না। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দিন।”

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শহিদুল ইসলাম, হাফেজ সুলতান আহমদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম। এছাড়া বক্তৃতা দেন শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান।
জনসভায় ১৬টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন প্রধান সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। এ সময় জিউধরা ইউনিয়নের বিএনপির ৭৫ জন নেতাকর্মী জামায়াতের সঙ্গে যোগদান করেন।
অধ্যক্ষ আব্দুল আলীম উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে পানগুছি নদীতে সেতু নির্মাণ, ভেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থা, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এবং সুন্দরবনে আধুনিক পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যেকোনো সময় অনুমোদন হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটি। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত অনুমোদন দিলেই নতুন কমিটি ঘোষণা করা হবে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সম্ভাব্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নাম আলোচনায় রয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই সাবেক ছাত্রনেতাকে সাংগঠনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে দেখছেন অনেকে। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুবদলকে পুনরুজ্জীবিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই নতুন কমিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিদেশে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত—এমন তথ্য নিশ্চিত করেছেন পারিবারিক সূত্র। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দলীয় সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা অগ্রগতি অব্যাহত থাকলে আসন্ন ঈদুল আজহা-র আগেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত মার্চে রাজধানীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে পাকাপুল মোড়, নিউমার্কেট, তুফান মোড়, বড়বাজার ও থানা মসজিদ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।