উত্তরের ব্যাবসা-বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে ইফতার বাজার জমে উঠেছে। বিকেল হলেই হোটেলগুলোর সামনে বেচাকেনা জমে উঠছে। সবশ্রেণির মানুষ এসব সুস্বাদু ইফতার সামগ্রী কিনতে ভিড় করছেন।
ইফতার সামগ্রীতে রয়েছে জালি কাবাব, সাসলি, শাহি জিলাপি, পিঁয়াজু, নিমকপারা, আলু চাপ, বেগুনি, ডিম চপ, চিড়া ভাজা, নানা ধরনের মিষ্টি ইত্যাদি সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। তবে কেউ কেউ স্বল্প মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করে সকলের নজরে এসেছেন। বিকেলের পর এসব দোকানে সাধারণ ক্রেতাদের প্রচণ্ড ভিড় হচ্ছে।
শহরের সাহেবপাড়ার হানিফ মোড়ে জামিল হোটেলে রোজার জন্য পিঁয়াজু, বেগুনি, আলু চপ প্রতিটি ইফতার সামগ্রী মাত্র ২ টাকায় বিক্রি হচ্ছে। বুন্দিয়া বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। আর ৩০ টাকায় মিলছে মুরগি বিরিয়ানি। দাম কমিয়ে দেওয়ার প্রতিযোহিতা শুরু হয়েছে যেন এই শহরে। সৈয়দপুর শহরের কলিম মোড়ের বাবু হোটেল ও সৈয়দপুর প্রেসক্লাবের সামনে একটি হোটেলে ডিমচপ ৫ টাকা, আলু চপ, পিঁয়াজু মাত্র ৩ টাকাসহ সস্তায় ইফতার সামগ্রী মিলছে। এ হোটেলে ছেলে-জামাই ও শ^শুর নিজেরাই কারিগর ও বিক্রেতা।
দোকানিরা জানান, সারাবছই আমরা লাভ করি। এ রমজানের মাসে একটু লাভ কম করছি। তাঁরা বলেন, এসব তৈরির কারিগর আমরা নিজেরাই তাই কমে বিক্রি করতে পারছি। আল্লাহ অবশ্যই আমাদের এ কাজে বরকত দিবেন।
দিনমজুর সজিদ উদ্দিন, রিকশা চালক কালু জানান, রোজা রেখে সারাদিন কাজ করে এসব সস্তা হোটেলে ইফতার করে বাড়ি ফিরতে পারছি। এটি আমাদের মতো গরিব মানুষের জন্য আশীর্বাদ। এটিই হচ্ছে আমাদের মানবিক সৈয়দপুর। যেখানে রমজানে দাম বাড়ে আর সৈয়দপুরে ইফতাদের দাম কমে।
শহরের জিআরপি হোটেল, নাটের দই ঘর, সিরাজ হোটেল, তাজির হোটেল, আল-সামস হোটেল, বনফুল, দিলকুশা মিষ্টান্ন ভাণ্ডার প্রভৃতি দোকানে মজাদার ও সুস্বাদু ইফতার সামগ্রী বিক্রি জমে উঠেছে।
বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।