বাংলাদেশ

মোরেলগঞ্জে এক যুগ ধরে ঝুঁকিপূর্ন ভবনে চলছে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান

Icon
মোরেলগঞ্জ, বাগেরহাট
প্রকাশঃ মে ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে, যা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। উপজেলার বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ী মনির উদ্দীন দাখিল মাদ্রাসায় প্রায় এক যুগ ধরে এমন অবস্থার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ ভবনের ছাদে বড় ধরনের ফাটল, পলেস্তরা খসে পড়া এবং রড বেরিয়ে আসার মতো ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভবন ধসে পড়ার আশঙ্কায় শ্রেণিকক্ষের ভিমে কাঠের খুঁটি দিয়ে অস্থায়ীভাবে ঠেকনা দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ২২৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে দাখিল (৬ষ্ঠ-১০ম) শাখায় ১৪০ জন এবং ইবতেদায়ী শাখায় ৮৫ জন শিক্ষার্থী রয়েছে। ১৯৯৫-৯৬ অর্থবছরে নির্মিত চার কক্ষবিশিষ্ট ভবনটিই এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, বছরের পর বছর একই ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাস করতে হচ্ছে। মাঝে মধ্যে ছাদের পলেস্তরা খসে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। তারা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানায়।

 

স্থানীয় অভিভাবক, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, গত ১০-১৫ বছরে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত নতুন ভবন নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

মাদ্রাসার সুপার মতিউর রহমান খান বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।

 

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন ও সুপারিশ জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরে পাঠানো হয়। চলতি বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তালিকা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের গোলাগুলি, ৪ জেলে উদ্ধার

     বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।

বাগেরহাট মে ১৩, ২০২৬ 0

নীলফামারীতে প্রেমিককে জীবনসঙ্গী হিসাবে না পেয়ে যুবকের আত্মহত্যা

কৃষকের ধান কেটে দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

ছবি: প্রতিনিধি

জামালপুরে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

  সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।  

আমির খসরু লাবলু মে ১৩, ২০২৬ 0

সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ৩০

৯০ বছরেও জঙ্গলে কাঠ কুড়িয়ে সংসার চালাচ্ছেন বৃদ্ধ

প্রতিকি ছবি

জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে ১৮ জেলে-মৌয়াল, এখনও নিখোঁজ ২

ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।  

চট্টগ্রাম প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0

৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে

ঈদযাত্রায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবকের মৃত্যু, জেলায় নিহত ৩

0 Comments