পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, আমাদের কাছে কোন কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা ভালবাসার কার্ড চাই। জনগনের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি এ আমরা করবো না।
তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় এমন্তব্য করেন।
এসময় জামায়াত আমির বলেন, যারা চুরি করে বিদেশে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছেন তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা কারো উপর বোঝা চাপিয়ে দিতে চাইনা। আমরা দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তাদের বেকার হতে দেবো না।
শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলের মাটি উর্বর কিন্তু উত্তরাঞ্চলকে ষড়যন্ত্র করে বঞ্চিত করে রাখা হয়েছে। বলা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবার আর নয়। এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ শ্লোগান হবে। উত্তরাঞ্চলকে আর পিছিয়ে রাখা যাবে না। উত্তরাঞ্চলের উপর দিয়ে চারটি নদী গেছে। নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে।
জামায়াত আমির বলেন, ওরা ৫ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর উথলায়া ওঠে। আর বাকী সাড়ে ৪ বছর তাদের আর হারিকেন জ্বালিয়ে পাওয়া যায় না। কিছু কিছু মানুষ বসন্তের কোকিলের মত কুহুকুহু করছে। ভোট পেলে তাদের এলাকায় পাওয়া যাবে না।
পরে জামায়াত আমির ডা শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় ১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি ও পঞ্চগড় ২ আসনে জামায়াতে ইসলামীর নেতা ও ১০ দলীয় জোটের প্রার্থী সফিউল আলম সূফীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে ভোট চান। একই সাথে তাদের নির্বাচিত করতে একসাথে কাজ করার আহ্বান জানান।
এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দল হাকিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে, জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে জনসভাস্থলে আসেন জোটের নেতাকর্মীরা। মুহুর্তেই জনসভাস্থল জনসমুদ্রে পরিণিত হয়। তিঁল ধারণের ঠাঁই ছিলনা পুরো চিনিকল মাঠে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যেকোনো সময় অনুমোদন হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটি। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত অনুমোদন দিলেই নতুন কমিটি ঘোষণা করা হবে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সম্ভাব্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নাম আলোচনায় রয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই সাবেক ছাত্রনেতাকে সাংগঠনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে দেখছেন অনেকে। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুবদলকে পুনরুজ্জীবিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই নতুন কমিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিদেশে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত—এমন তথ্য নিশ্চিত করেছেন পারিবারিক সূত্র। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দলীয় সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা অগ্রগতি অব্যাহত থাকলে আসন্ন ঈদুল আজহা-র আগেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত মার্চে রাজধানীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে পাকাপুল মোড়, নিউমার্কেট, তুফান মোড়, বড়বাজার ও থানা মসজিদ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।