বাংলাদেশ

কালীগঞ্জে চিরকুট পাঠিয়ে হত্যা-গুম-লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি

Icon
কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ২, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারী হাসপাতালের ব্যবস্থাপক ও তার পরিবারকে চিরকুটের মাধ্যমে হত্যা, গুম, লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি দেয়া হয়েছে। মো. জাহাঙ্গির প্রধান উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের ধোলাসাধুখা (কুহিনুর মার্কেট) এলাকার মৃত ছোবাহানের পূত্র। তিনি উপজেলার একটি বেসরকারী হাসপাতালে ব্যবস্থাপক পদে চাকুরী করেন।

চিরকুট ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে কে বা কাহারা জাহাঙ্গিরের ঘরের দরজার সামনে চিরকুট ফেলে রেখে যায়। পরের দিন অর্থাৎ ২৫ তারিখ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে মাটিতে চিরকুটটি দেখতে পায়। চিরকুটের মাধ্যমে হুমকি দিলে জাহাঙ্গির বাদী হয়ে গত ২৫ ডিসেম্বর নিকটস্থ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ২৪ তারিখের প্রথম চিরকুটে “জাহাঙ্গির আজকে তুই শেষ” রাত ১২ টার সময় লুট করবো, আগে থেকেই সতর্ক করলাম, চালাকী করলে তুই শেষ। চিরকুটে এসবই লেখা ছিল। 

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনায় থানায় অভিযোগ দায়ের করলে গত ২৯ ও ৩০ ডিসেম্বর রাতে পূনরায় ঘরের সামনে আরোও দুটি চিরকুট রেখে যায়। তাতে হত্যা, গুম, লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে মো. জাহাঙ্গির প্রধান বলেন, পরের দুটি চিরকুটের কথা উল্লেখ করে বলেন, “তুই নাকি থানায় জিডি করছছ, কাজটা ভাল করলি না। আমরা কিন্তু তোর সব খবরই জানি। এখন কিন্তু তোরে কেউ বাচাতে পারবে না। বাপ পুত তিন জনকেই মারবো। তোর পুলা ২টা ঝুঁকিতে আছে। ২০ হাজার টাকা বক্তারপুর নলী ব্রীজের কাছে নিয়ে আসবি। কোন ধরনের চালাকি করলে তোর ছেলে দুইটার ক্ষতি করতে বাধ্য হবো। 

জাহাঙ্গির প্রধানের স্ত্রী লিজা আক্তার নিপা বলেন, চিরকুটের মাধ্যমে হুমকি দেয়ায় স্বামী-সন্তাদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। বাচ্চারা ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে এবং তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। তাহারা স্কুল ও মাদ্রাসায় যেতে এবং খেলাধোলা করতে ভয় পাচ্ছে।
বাহাদুরশাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, জাহাঙ্গির অত্যন্ত ভাল ছেলে। যারাই এধরণের অপকর্মের সাথে জরিত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।

অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে ৩১ ডিসেম্বর বুধবার সন্ধায় বাদীর বাড়ি ও কুহিনুর মার্কেট এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয়দেরকে চিরকুটের বিষয়ে জিঙ্গাসাবাদ করেন এবং বিভিন্ন জনের হাতের লেখা সংগ্রহ করে চিরকুটের সাথে মিলিয়ে দেখেন। তখন স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হেসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বলেন, চিরকুটের মাধ্যমে হত্যা, গুম, লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি দেয়ার বিষয়ে জানতে পেরেছি। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের জিঙ্গাসাবাদ ও ঘটনার সাথে জরিতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের গোলাগুলি, ৪ জেলে উদ্ধার

     বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।

বাগেরহাট মে ১৩, ২০২৬ 0

নীলফামারীতে প্রেমিককে জীবনসঙ্গী হিসাবে না পেয়ে যুবকের আত্মহত্যা

কৃষকের ধান কেটে দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

ছবি: প্রতিনিধি

জামালপুরে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

  সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।  

আমির খসরু লাবলু মে ১৩, ২০২৬ 0

সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ৩০

৯০ বছরেও জঙ্গলে কাঠ কুড়িয়ে সংসার চালাচ্ছেন বৃদ্ধ

প্রতিকি ছবি

জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে ১৮ জেলে-মৌয়াল, এখনও নিখোঁজ ২

ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।  

চট্টগ্রাম প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0

৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে

ঈদযাত্রায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবকের মৃত্যু, জেলায় নিহত ৩

0 Comments