রাজনীতি

সৈয়দপুরে বাংলার পাশাপাশি উর্দুতে চলছে নির্বাচনী প্রচারণা

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

উত্তর জনপদের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে দ্বিভাষিক নির্বাচনী প্রচারণা। নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে বাঙালির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অবাঙালি (বিহারি) জনগোষ্ঠীর বসবাস থাকায় বাংলা ও উর্দু—দুই ভাষাতেই জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। ছন্দে ছন্দে শ্লোগান, বাংলা ও উর্দু গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। সৈয়দপুর শহরে প্রায় দেড় লাখ অবাঙালির বসবাস থাকায় নির্বাচনী মৌসুমে উর্দুতে প্রচারণা নতুন কিছু নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রার্থীরা জানান, বিশেষ করে বয়স্ক অবাঙালি ভোটারদের কথা বিবেচনায় রেখে উর্দুতে মাইকিং ও বক্তব্য দেওয়া হচ্ছে। যদিও নতুন প্রজন্ম বাংলা বুঝতে ও পড়তে সক্ষম, তবে অনেক প্রবীণ ভোটার বাংলায় স্বচ্ছন্দ নন।


নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা, একটি ক্যান্টনমেন্ট বোর্ড এবং কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৪২৭ জন, পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ২১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।
সৈয়দপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৯৪ জন। এর মধ্যে অবাঙালি ভোটার ৭৮ হাজার ৬৭ জন, যা গত নির্বাচনের তুলনায় ২ হাজার ৮৪৬ জন বেশি। অবাঙালি ভোটারদের মধ্যে নারী ৩৯ হাজার ৯৩৪ জন এবং পুরুষ ৩৮ হাজার ১৩৩ জন।


ঐতিহাসিকভাবে রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে সৈয়দপুরে অবাঙালিদের বসবাস শুরু হয়। সময়ের সঙ্গে তারা এখানকার সামাজিক ও অর্থনৈতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। পৌরসভার ১৫টি ওয়ার্ডে তাদের বসবাস রয়েছে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং জনপ্রতিনিধি হিসেবেও নির্বাচিত হয়েছেন। তবে নিম্ন আয়ের একটি অংশ এখনও শহরের ২২টি ‘আটকেপড়া’ ক্যাম্পে বসবাস করছে।
উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল বলেন, ভোটাধিকার পেলেও ক্যাম্পবাসীরা এখনো অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচনের সময় নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না।
এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—জাতীয় পার্টির মো. সিদ্দিকুল আলম (লাঙ্গল), জামায়াতে ইসলামীর আব্দুল মুনতাকিম (দাঁড়িপাল্লা), বিএনপির মো. আব্দুল গফুর সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর রওশন (কাঁঠাল), বাসদ (মার্কসবাদী) মাইদুল ইসলাম (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার (ফুটবল), এস. এম. মামুনুর রশিদ (মোটরসাইকেল) ও জোয়াদুর রহমান হীরা (ঘোড়া)।

 

রাজনীতি

আরও দেখুন
আকরামুল হাসান
যেকোনো সময় অনুমোদন হতে পারে যুবদলের কেন্দ্রীয় কমিটি, আলোচনায় আকরামুল হাসান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যেকোনো সময় অনুমোদন হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটি। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত অনুমোদন দিলেই নতুন কমিটি ঘোষণা করা হবে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সম্ভাব্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নাম আলোচনায় রয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই সাবেক ছাত্রনেতাকে সাংগঠনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে দেখছেন অনেকে। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুবদলকে পুনরুজ্জীবিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই নতুন কমিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।  

ফাইয়াজ আল শরীফ> মে ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান আ. লীগ নেত্রীর

ডিবি হারুনের রিসোর্ট দখল প্রশ্নে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফজলুর রহমান

আগামীকাল বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম

শঙ্কা কাটিয়ে সুস্থতার পথে মির্জা আব্বাস, ঈদের আগেই দেশে ফেরার পরিকল্পনা

  বিদেশে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত—এমন তথ্য নিশ্চিত করেছেন পারিবারিক সূত্র।   মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দলীয় সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা অগ্রগতি অব্যাহত থাকলে আসন্ন ঈদুল আজহা-র আগেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত মার্চে রাজধানীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের সহসভাপতি করায় ঢাকা মহানগরে তোলপাড়

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ১১ জন

ছাত্রদল কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে কান্নায় ভাসালেন নেতা

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল, চার দফা দাবিতে সমাবেশ

  গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে পাকাপুল মোড়, নিউমার্কেট, তুফান মোড়, বড়বাজার ও থানা মসজিদ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।  

সাতক্ষীরা মে ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় জোটের গণমিছিল

বরিশালে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

0 Comments