নরসিংদীতে এক কর্মকর্তাকে ঘিরে ‘অবস্থান’ বিতর্ক, উঠছে। বদলির আদেশ জারি হয়েছে একাধিকবার। তবুও স্টেশন ছেড়ে যাওয়ার চেষ্টা নেই। এমন অভিযোগ ঘিরে নরসিংদীর প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।
স্থানীয় মহল বলছে, বিষয়টি এখন শুধু একটি বদলি নয় বরং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একাধিক সূত্রের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অতীতেও দায়িত্বস্থল নিয়েও নানা প্রশ্ন উঠেছিল । তিনি যেখানে কাজ করেছেন সেখানেই একটি বলয় তৈরী করার অপচেষ্টা করেছেন। বিতর্কিত এই কর্মকর্তার নাম মাহমুদা বেগম। তিনি নরসিংদী জেলা প্রশাসনের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়ীত্ব পালন করার সময় গত এক সপ্তাহে তার বিরুদ্ধে দুটি বদলীর আদেশ জারী হয়।
প্রশাসনিক নিয়ম অনুযায়ী, বদলি আদেশ দ্রুত কার্যকর হওয়াই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই ক্ষেত্রে বিলম্ব বা অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, “নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত কেউ এর বাইরে থাকতে পারেন না।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিক তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, “বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত এলে দ্রুত জানানো হবে।”
এদিকে এই কর্মকর্তার অতীত কর্মকান্ড ঘেঁটে দেখা যায়, তিনি জামালপুর সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করার সময় তার বিরুদ্ধে জামালপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার ভাড়া বাড়ির মালিক ।
সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বাসার মালিক আকলিমা খাতুন। তিনি বলেন, জামালপুর পৌর শহরের লিচুতলা এলাকায় তাঁর পাঁচতলা ভবন রয়েছে। সেখানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ভাড়া থাকেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি বাড়ির পরিবারের চৌদ্দগোষ্ঠীর জমির কাগজপত্র দেখে নেওয়ার হুমকি দেন। এমনকি ম্যাজিস্ট্র্যাসি ক্ষমতা ব্যবহার করে পাঁচতলা বাড়িটি আইসোলেশন সেন্টার বানাবেন বলে হুমকিও দেন।
আকলিমা খাতুন বলেন, ‘আমি একজন বয়স্ক মানুষ, তাঁর অফিস থেকে আমার জমির বারোটা বাজানোর যে হুমকি দেওয়া হচ্ছে, এতে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধরনের হুমকি-ধমকি থেকে আমি প্রতিকার চাই।’পরিবারটি তখন দাবি করেছিল, সব হুমকির মুঠোফোনের অডিও ক্লিপ তাদের কাছে রয়েছে। (সুত্র প্রথম আলো ১৮ জুন-২০২০)
নেত্রকোনার কেন্দুয়ায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকা অবস্থায় এক সাংবাদিককে মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠে এই মাহমুদা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। দৈনিক সংবাদ ও ইংরেজি অবজারভারে কেন্দুয়া উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীরকে এ হুমকি প্রদানের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। উপজেলার বলাইশিমুল খেলার মাঠের জায়গায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আগুন দেওয়ার ঘটনায় ইউএনও উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। পরে সাংবাদিক সেই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন।
‘এসময় ইউএনও জানতে চান, সংবাদ সম্মেলনে তার (ইউএনও) দেওয়া বক্তব্য কেন ফেসবুকে দিয়েছে। উপহারের ঘরে আগুন দেওয়ার ঘটনায় যে মামলা হবে সেই মামলায় তাকে আসামি করার হুমকি দেন এই মাহমুদা বেগম।’ (সুত্র জাগো নিউজ ২৪. কম ১৫ আগস্ট -২০২২)। নরসিংদীতে সম্প্রতি তার নানা অনিয়মের বিচার ও বদলির দাবীতে খোদ জেলা প্রশাসন কার্যালয়ের ভিতরে মানববন্ধন করে ভুক্তভোগী শত শত নারী পুরুষ। এরপর এঘটনা পত্রিকায় রিপোর্ট হলে সেদিনই রাতে তার বদলির আদেশ হয়। এরপর অদৃশ্য কারণে সোমবার (২৭ এপ্রিল) আবার তাকে পরিকল্পনা বিভাগে ন্যস্ত করা হয়। কিন্তু তিনি নরসিংদীতে থেকে যাওয়ার নানা ফন্দিফিকির করছেন বলে কানাঘুষা চলছে।
নরসিংদীতে জেলা প্রশাসকের দায়ীত্বে ছিলেন এমন এক সাবেক জেলা প্রশাসক জানান, জনপ্রশাসনে বদলি ও পদায়নের ক্ষেত্রে এখন এক ধরনের অস্থিতিশীলতা ও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছ, যা প্রশাসনরে কার্যকারিতাকে প্রশ্নরে মুখে ফেলেছে। সাম্প্রতিক তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী, বদলির আদশে হয়ওে তা কার্যকর না হওয়া এবং পছন্দরে পদে পদায়নরে জন্য তদবরিরে কারণে প্রশাসনিক গতি কমে আসছে। কাজে গতি ফিরিয়ে আনতে হলে দ্রুত অবস্থার উন্নতি করতে হবে বলেও জানান তিনি।
বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।