বাংলাদেশ

দেশে বাড়ছে সহিংসতা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১৫, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্সসহ বিভিন্ন ধরনের অপরাধ দেখা দিচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটছে। নির্বাচনের আগে নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েসবাইটে এসব কথা লিখেছেন সংগঠনের নারী অধিকার বিভাগের সিনিয়র সমন্বয়ক শুভজিৎ সাহা। তিনি আরও লিখেছেন, পুলিশের তথ্য অনুযায়ী ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম মনে করেন, নারীদের অবাধ চলাফেরা ও সমাজে অংশগ্রহণ সীমিত করতে তৎপর ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর তৎপরতা ও উসকানিমূলক বক্তব্যের কারণেই এ সহিংসতা বেড়েছে।
গত এক সপ্তাহে বাংলাদেশে তথ্য চুরি ও জালিয়াতির ঘটনা ঘটেছে।  নারী পাচার, নকল আইফোন কারখানা পরিচালনা এবং নিষিদ্ধ ভিওআইপি ব্যবসা করার অভিযোগে অন্তত ৮ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তথ্য চুরির সিন্ডিকেট উদ্ঘাটন করেছে। এই ঘটনাগুলো সামগ্রিকভাবে দেশে চলমান অপরাধ পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তুলে ধরছে।  
হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি বা এইচআরএএস এর প্রতিবেদন বলছে, গত বছরে অর্থাৎ ২০২৫ সালেই সারাদেশে ৯১৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১৩৩ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে সাড়ে সাত হাজার মানুষ।
এমন পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নে করা যাবে সেই প্রশ্নও সামনে আসছে। জবাবে নির্বাচন কমিশন বলছে, যে সব ঘটনা ঘটছে তার সবগুলো রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না।
হুমকি থেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও বাদ যাচ্ছেন না অভিযোগ করে বিবৃতিতে বলা হয়,আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম, একজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জেলা প্রশাসককে তাঁর দায়িত্ব পালনে অসন্তুষ্ট হয়ে নানাভাবে অপমান ও হেনস্তা করা হচ্ছে, 
যা সব দায়িত্ব পালনকারী কর্মকর্তার জন্য একটি নেতিবাচক বার্তা।’
বিবৃতিতে বলা হয়, খোকন দাস, অমৃত মন্ডলের নির্মম হত্যাকাণ্ডের পর সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, দলীয় প্রতীকে ভোট না দিলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে দেশ থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে ধর্ষণ করে গাছের সঙ্গে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। নরসিংদীর পলাশে গতকাল সোমবার রাতে মনি চক্রবর্তী নামক এক মুদিদোকানদারকে খুন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতি হয় এবং এ সময় বাড়ির নারী সদস্যের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে।’
২৯ ডিসেম্বর হবিগঞ্জে পুকুর থেকে কামদেব দাস নামক এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে সংবাদ পাওয়া যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতির পাশাপাশি নারীদের ওপর যৌন সহিংসতার ঘটনা ঘটছে, যা তাঁরা ভয়ে প্রকাশ করছেন না। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজছাত্রীকে (২৬) রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, নির্বাচনের প্রাক্কালে এসব ধারাবাহিক ঘটনায় নারী ও দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে একধরনের ভীতি তৈরি হয়েছে। এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করছে বলেও মনে করছে পরিষদ।
ডা.তাসনিম জারা বলেন, সব প্রার্থীর জন্য নির্বাচনী আচরণবিধির সমান প্রয়োগ হতে হবে। অর্থ ও পেশিশক্তির রাজনীতি বন্ধ না হলে যোগ্য নারী-পুরুষ কেউই এগোতে পারবেন না। নির্বাচন কমিশন ব্যর্থ হলে জনগণই চাপ তৈরি করবে।’ নির্বাচন যত ঘনিয়ে আসবে নারীপ্রার্থীদের বিরুদ্ধে সাইবার হয়রানিও তত বাড়বে বলে আশঙ্কা করেন জারা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন,নারীরা যখন সাহসের সঙ্গে রাজনীতিতে দাঁড়াচ্ছে, তখন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামি বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব।’ নারী নিপীড়ন বন্ধে জরুরি সেবা-৯৯৯-এর মতো নির্বাচনের সময়ে ‘র‌্যাপিড মেকানিজম’ তৈরির পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের গোলাগুলি, ৪ জেলে উদ্ধার

     বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।

বাগেরহাট মে ১৩, ২০২৬ 0

নীলফামারীতে প্রেমিককে জীবনসঙ্গী হিসাবে না পেয়ে যুবকের আত্মহত্যা

কৃষকের ধান কেটে দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

ছবি: প্রতিনিধি

জামালপুরে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

  সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।  

আমির খসরু লাবলু মে ১৩, ২০২৬ 0

সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ৩০

৯০ বছরেও জঙ্গলে কাঠ কুড়িয়ে সংসার চালাচ্ছেন বৃদ্ধ

প্রতিকি ছবি

জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে ১৮ জেলে-মৌয়াল, এখনও নিখোঁজ ২

ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।  

চট্টগ্রাম প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0

৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে

ঈদযাত্রায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবকের মৃত্যু, জেলায় নিহত ৩

0 Comments