আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের সার্বিক সহায়তা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন কে-চেয়ারম্যান, মোঃ জয়নাল আবেদীন চৌধুরী রবিন কে- সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে আব্দুল মালেককে- প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া উক্ত টিমের প্রধান করা হয় লেখক আসাদ পারভেজকে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম- এর কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ও সদস্য সচিব এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নু এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন নওশাদ, শান্তা সিকদার, গোলাম মঈন উদ্দিন, মো আবদুল মান্নান, সদস্য অহিদুর রহমান, বদিউল আলম (অপু), মোহাম্মদ মিল্টন, মোঃ বাবুল, মোহাম্মদ ইয়াছিন। এতে বলা হয় উক্ত টিম আগামী ৩ কর্মদিবসের মধ্যেই থানা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করবেন। প্রয়োজনে বিভাগীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধানের শীষ তথা বিএনপির সমর্থিত প্রার্থীকে বিজয়ের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ প্রদান করেছেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সদস্য সচিব এড. কে এম, কামরুজ্জামান নান্নু।
এর আগে গত ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম- এর কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্দেশনায় এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কে এম আই মন্টিকে প্রধান সমন্বয়ক করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়।
উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান(বর্তমান চেয়ারম্যান) তারেক রহমান-এর অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জনাব তারেক রহমানকে(চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল)১ নং সদস্য, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক, এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব ও ড. কে এম আই মন্টিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ (আংশিক) ১০১ সদস্য বিশিস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। উক্ত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ৬৬ নং সদস্য মহিউদ্দিন এবং ৮৯ নং সদস্য মোঃ জয়নাল আবেদীন চৌধুরী রবিন দুইজনই চট্টগ্রাম এর সন্তান।
বাগেরহাটের শরণখোলা এলাকার শেলারচরের সিঙেরটেকে বুধবার (১৩ মে) সকালে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দস্যুরা পালিয়ে যায়, কিন্তু তাদের ট্রলার, অস্ত্রসহ চার অপহৃত জেলকে বন বিভাগ জব্দ করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথ অভিযান চালায়। সন্দেহজনক ট্রলার দেখে থামার সঙ্কেত দিলে দস্যুরা গুলি চালায়। পাল্টা গুলিতে লড়াইয়ের পর তারা ট্রলার ফেলে পালায়। ট্রলার থেকে উদ্ধার হন হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)—শরণখোলা ও খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। তারা শিকলবন্দী ছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শরীফ বাহিনী অপহরণ করেছিল বলে জানা গেছে। জব্দ হয় এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চার ওয়াকিটকি। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জব্দ সম্পদ বন বিভাগের হেফাজতে রয়েছে। দস্যুদের ধরতে সুন্দরবনে তল্লাশি চলছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় জানানো হয়, ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত ও ভরাট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষকের ঋণ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কাউসারকে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।