অপরাধ

বোয়ালখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Icon
চট্টগ্রাম প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী মো. সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)কে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হোরারবাগ চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা এবং ভাই-বোন সম্পর্কের। সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশে এবং বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে বেঙ্গুরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও সেনাসদস্যদের তৎপরতায় তারা ধরা পড়ে। পরে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। সতর্ক অনুসন্ধানে একটি পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকানো চারটি স্থানে আরও অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, গ্রেফতার সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা রয়েছে। তারা নির্বাচনের সময়সহ বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল এবং নিজেদের তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী চক্রকে বিক্রি করত।

ছবি: প্রতিনিধি
শেরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

  শেরপুরের নকলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. হাকিম মিয়া (৩৮)। তিনি খারজান এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নকলা থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাকিম মিয়ার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

শেরপুর প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামালপুরে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

ছবি: প্রতিনিধি

ঘাস কাটাকে কেন্দ্র করে ফরিদপুরে ভাইয়ের কোপে বিচ্ছিন্ন কব্জি

দুলাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করতো দুই শ্যালক

নরসিংদীর রায়পুরায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রায়পুরায় পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযান জোরদার করে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আলামিন, হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজ এবং রায়পুরার জুয়েল মিয়া। তাদের কাছ থেকে মোট ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর বাজার, মাহমুদাবাদ এলাকা এবং চরসুবুদ্ধি ইউনিয়নের পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৩০ কেজি গাঁজাসহ, আরেকজনকে ৫ কেজি গাঁজাসহ এবং অপরজনকে ইয়াবাসহ আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জেলা পুলিশের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

রায়পুরা, নরসিংদী প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

গ্রিন কার্ড প্রতারণা ও নির্যাতনের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মার্কিন দূতাবাসে স্ত্রীর অভিযোগ

রাজবাড়ীতে বেড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, অপর আসামি পলাতক রয়েছে। শনিবার (৯ মে) রাতে ওই কিশোরীকে স্থানীয় দুই তরুণ—নাহিদুল ইসলাম এবং রায়হান শেখ—বেড়ানোর কথা বলে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলসহ নাহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অপর আসামি রায়হান শেখ পলাতক। ভুক্তভোগীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে চাপ প্রয়োগ করা হলেও পরে বিষয়টি প্রকাশ্যে আসে। গোয়ালন্দ ঘাট থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান,কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকাবাসী মোটরসাইকেলসহ তরুণকে আটক করে পুলিশে দেন। কিশোরীর মা বাদী হয়ে রায়হান ও তাঁর বন্ধু নাহিদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার প্রধান আসামি রায়হানকে ধরতে পুলিশ কাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

পরকীয়া প্রেমিককে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে ঢালাই

পাঁচজন হত্যার ঘটনায় ফোরকান এখন পুলিশের টার্গেটে

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

0 Comments