জাতীয়

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে তিন সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল  আগামীকাল ঢাকা ত্যাগ করছেন। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই সম্মেলনে যোগদানকারি প্রতিনিধি দলে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) বাংলাদেশ চ্যাপ্টারের শীর্ষ নেতৃবৃন্দ।

এসজেএফ( SJF) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল  সেক্রেটারি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন এডিটর  শিহাবুর রহমান (শিহাব) এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: এসজেএফ (SJF) দৈনিক আজকের প্রভাতের বিশেষ সংবাদদাতা আসিফ হাসান নবী ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট আব্দুর রহমান : মহাসচিব, সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটি ।

তিন দিনের কর্মসূচি সফরকালে তারা দিল্লিতে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন: ১. সাউথ এশিয়ান হিরোস অ্যাওয়ার্ডস: আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিউ দিল্লির ফাইভ স্টার হোটেল ক্রাউন প্লাজা হোটেলের ওপাল বলরুমে 'সাউথ এশিয়ান রিজন কোলাবরেশন ফাউন্ডেশন শ্রীলঙ্কা' আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন তারা। ২. মিডিয়া কনক্লেভ: ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্যাম লাল কলেজ (ইভিনিং) মিলনায়তনে 'দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: গণমাধ্যম ও সাংবাদিকতার ভূমিকা' শীর্ষক একটি মিডিয়া কনক্লেভে অংশ নেবেন। এটি যৌথভাবে আয়োজন করছে কলেজের আইকিউএসি (IQAC) এবং সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টার। ৩. আন্তর্জাতিক কনফারেন্স: সফরের শেষ দিন ৮ ফেব্রুয়ারি ভারতী বিদ্যাপীঠ এডুকেশনাল ক্যাম্পাসে 'দক্ষিণ এশীয় দেশগুলোতে শান্তি রক্ষা ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। প্রতিপাদ্য বিষয়ের ওপর বাংলাদেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

কনফারেন্সে শেষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের টিচার্স এসোসিয়েশনের সাথে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির বিখ্যাত দর্শনীয় স্থানগুলো তারা পরিদর্শন করবেন।

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির উদ্বোধন আগামীকাল

    রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজায়নের আওতায় আনতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের যৌথ উদ্যোগে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে বৃহস্পতিবার।   আগামীকাল সকাল ১০টায় রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইশতিয়াক আজিজ উলফাত এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন ড. কে এম আই মন্টিসহ সংগঠনের সিনিয়র নেতারা। অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন, নগর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থেকে সংবাদ কাভারেজ প্রদানের অনুরোধ জানানো হয়েছে।  

নিখাদ খবর ডেস্ক মে ১৩, ২০২৬ 0

একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

হামজনিত শিশুমৃত্যু আড়ালে ‘সাফাই’ দাতাদেরও আইনের আওতায় আনাতে হবে: আনিস

দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যু বেড়ে যাওয়াকে কেন্দ্র করে টিকা সরবরাহ ও সরকারি ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। প্রতিদিনই নতুন মৃত্যুর তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তিনি অভিযোগ করেন, হামের কারণে শিশুমৃত্যুর বিষয়টি আড়াল করতে একটি পক্ষ ‘সাফাই’ দিচ্ছে এবং এদেরও আইনের আওতায় আনার দাবি জানান। তিনি সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আহ্বান জানান এবং ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচার দাবি করা আন্দোলনের প্রতি ইঙ্গিত করেন। অন্যদিকে, হামের টিকা কেন সংগ্রহ করা হয়নি—তা তদন্তে আন্তর্জাতিক মানের একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলবে, তবে এ মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই।  

নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

মোহাম্মদ হেলাল উদ্দিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা না থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর সতর্কতা জানিয়েছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১১ মে) নগর ভবনে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাসাবাড়ি থেকে মাসিক ১০০ টাকার বেশি বিল আদায় সম্পূর্ণ অনিয়ম এবং এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত নিয়মে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির মুখে পড়তে হবে। সভায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কোরবানির পর তিন দিনের মধ্যে পুরো নগরী পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্ট সব কর্মী ও ঠিকাদারদের মাঠে থাকতে হবে বলেও জানানো হয়। কোনো এলাকায় বর্জ্য জমে থাকলে তা প্রশাসনিক ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, রাস্তা, ড্রেন বা খালে ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্জ্য ব্যবস্থাপনাকে সেবা নয়, বরং নাগরিক দায়িত্ব হিসেবে কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

ফারজানা রুপা ও শাকিলের ৫ মামলায় জামিন

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির পণ্যদর ঘোষণা

অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জগঠন শুনানি পিছিয়ে ২১ জুন

0 Comments