অপরাধ

কে এই রাবিব রিদওয়ান?

অনলাইনে প্রতারণা করে হতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা

Icon
বিশেষ প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ২৭, ২০২৬
“অ্যাগ্রিভেঞ্চার” এর কো-ফাউন্ডার ও সিইও রাবিব রিদওয়ান
“অ্যাগ্রিভেঞ্চার” এর কো-ফাউন্ডার ও সিইও রাবিব রিদওয়ান


 

 
বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ নেওয়ার আড়ালে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে “অ্যাগ্রিভেঞ্চার” এর কো-ফাউন্ডার ও সিইও রাবিব রিদওয়ান এর বিরুদ্ধে। দেশ ও বিদেশে থেকে অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির সহ নানা অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এই রাবিব রিদওয়ান হলেন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফন্নাহার এবং প্রশিকার সাবেক কর্মকর্তা সোমেজ উদ্দিনের ছেলে। ১৯৮৮ সালে রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদে জন্ম এই রাবিবের। তবে এলাকার মানুষ তাকে খুব একটা চিনেনা। তার এসব প্রতারণার কথা শুনে এলাকার অনেকই হতবাক।


 রাবিবের অ্যাগ্রিভেঞ্চারের ওয়েবসাইটে ভিজিট করে নানা চমকপ্রদ প্যাকেজের ঘোষণা দেখা গেছে। প্যাকেজগুলোর মধ্যে বগুড়ার ভুট্টাতে ছয় মাসের জন্য ৫০ হাজার টাকা বিনিয়োগের বিপরীতে ১০ থেকে ১২ শতাংশ, বগুড়া-রংপুরের চালে ছয় মাসে ১ লাখ টাকায় ১২ থেকে ১৪ শতাংশ, বাগেরহাট-খুলনার মাছে ছয় মাসে ৫০ হাজার টাকায় ১৬ থেকে ১৮ শতাংশ, পটুয়াখালী, যশোর ও জামালপুরের মাছে ছয় মাসে ৬০ হাজার টাকায় ১৩ থেকে ১৬ শতাংশ লভ্যাংশসহ মূল টাকা ফেরত দেওয়া কথা বলা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতি বছর এভাবেই বেশকিছু কৃষিপণ্যের ওপর নানা প্যাকেজ ঘোষণা করে মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ।
প্রথমদিকে লভ্যাংশসহ বিনিয়োগ করা কিছু টাকা ফেরত পেলেও গত এক বছরেরও বেশি সময় ধরে আর কোন টাকাই ফেরত পাচ্ছেন না বিনিয়োগ কারীরা। টাকা ফেরত না পেয়ে কয়েকজন বিনিয়োগকারী আদালতে মামলা করেও টাকা উদ্ধার করতে পারছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শুরুর দিকে প্রতিষ্ঠানটি অল্প কয়েকজনের কাছ থেকে বিনিয়োগ নিয়ে বেশ বড় আকারে তাদের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। এমন প্রচারণার ফলে একটা সময় ‘গেইন’ নামক আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ডলারের একটি তহবিল পায়। গেইন (GAIN- Global Alliance for Improved Nutrition) ফাউন্ডেশন মূলত সুইজারল্যান্ড ভিত্তিক একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা। যার মূল লক্ষ্য পুষ্টিকর এবং নিরাপদ খাবারের প্রাপ্যতা নিশ্চিত করে অপুষ্টি দূর করা। এটি টেকসই খাদ্য ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে। বাংলাদেশে ‘গেইন’ পুষ্টি, কৃষি এবং নিরাপদ খাদ্য নিয়ে কর্মসূচি পরিচালনায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় অ্যাগ্রিভেঞ্চারে তহবিল দিয়েছিল। 
মূলত ‘গেইন’র তহবিল দেওয়ার খবরে অ্যাগ্রিভেঞ্চোরে লোকজন আরও আগ্রহ নিয়ে বিনিয়োগ করতে থাকেন। এই বিষয়টিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও লিংকডইনে প্রচারের ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অর্জন হয় বলে তারা জানান। ‘গেইন’ থেকে যখন তহবিল পেয়েছিল তখন অ্যাগ্রিভেঞ্চারের সঙ্গে ব্যবসায়ী অংশিদারত্বে মো. রাশেদ ও মো. শাকিল নামের আরও দুজন পার্টনার ছিলেন। মূলত এ দুজনের প্রচেষ্টায় বিদেশি সহায়তা এসেছিল। রাবিব রিদওয়ানের নানা অনৈতিক কর্মকান্ডের ফলে তারা প্রতিষ্ঠানটি থেকে নিজেদের সরিয়ে নেন।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান, তাঁর জমানো টাকা পুরোটা অ্যাগ্রিভেঞ্চারে দিয়ে আজ তিনি নিঃস্ব। বর্তমানে তিনি লভ্যাংশসহ বিনিয়োগের মোট ৩৩ লাখ টাকার ওপর পাওনা আছেন বলে জানান।
এদিকে প্রতিষ্ঠানটিতে ১ কোটি ২০ লাখ টাকা ইনভেস্টের পাওনা টাকা না পাওয়ায় ইশতিয়াক রাব্বি নামে একজন ইনভেস্টর রাবিব রিদওয়ানের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেছিল। যার মাসলা নম্বর ৫৬৮/২৫।  চলতি বছর ১৫ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় রাবিবের বিরুদ্ধে। মামলার আইনজীবী জানান, আদালতে আত্মসমর্পণ করে পরে টাকা ফেরত দেওয়ার কথা বলে জামিন নেন রাবিব রিদওয়ান। এখন তিনি টাকা না দিয়ে নানাভাবে সময় নিচ্ছেন। 

অ্যাগ্রিভেঞ্চারের সাবেক কর্মী বলেন, কৃষিপণ্যের প্রলোভনে এই রাবিব হাতিয়ে নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা। প্রতিদিনই বিভিন্ন পাওনাদার অফিসে আসছেন। আগে ফোনে রাবিব রিদওয়ানকে পেলেও এখন সব পাওনাদারের নম্বর ব্লক করে দিয়েছেন তিনি। এতে করে অফিসে এসে টাকার জন্য নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।
সম্প্রতি তার ফার্মগেটের অফিস লালমাটিয়াতে নিয়ে গেছেন বলে জানা গেছে। তবে তিনি অফিস করছেন না। এমন কি কারো ফোনও রিসিভ করছেন না। 
এসব অভিযোগের বিষয়ে রাবিব রিদওয়ানের ব্যক্তিগত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দেওয়ার পরও তিনি কোন জবাব দেননি।

ছবি: প্রতিনিধি
শেরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

  শেরপুরের নকলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. হাকিম মিয়া (৩৮)। তিনি খারজান এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নকলা থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাকিম মিয়ার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

শেরপুর প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামালপুরে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

ছবি: প্রতিনিধি

ঘাস কাটাকে কেন্দ্র করে ফরিদপুরে ভাইয়ের কোপে বিচ্ছিন্ন কব্জি

দুলাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করতো দুই শ্যালক

নরসিংদীর রায়পুরায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রায়পুরায় পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযান জোরদার করে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আলামিন, হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজ এবং রায়পুরার জুয়েল মিয়া। তাদের কাছ থেকে মোট ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর বাজার, মাহমুদাবাদ এলাকা এবং চরসুবুদ্ধি ইউনিয়নের পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৩০ কেজি গাঁজাসহ, আরেকজনকে ৫ কেজি গাঁজাসহ এবং অপরজনকে ইয়াবাসহ আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জেলা পুলিশের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

রায়পুরা, নরসিংদী প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

গ্রিন কার্ড প্রতারণা ও নির্যাতনের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মার্কিন দূতাবাসে স্ত্রীর অভিযোগ

রাজবাড়ীতে বেড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, অপর আসামি পলাতক রয়েছে। শনিবার (৯ মে) রাতে ওই কিশোরীকে স্থানীয় দুই তরুণ—নাহিদুল ইসলাম এবং রায়হান শেখ—বেড়ানোর কথা বলে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলসহ নাহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অপর আসামি রায়হান শেখ পলাতক। ভুক্তভোগীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে চাপ প্রয়োগ করা হলেও পরে বিষয়টি প্রকাশ্যে আসে। গোয়ালন্দ ঘাট থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান,কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকাবাসী মোটরসাইকেলসহ তরুণকে আটক করে পুলিশে দেন। কিশোরীর মা বাদী হয়ে রায়হান ও তাঁর বন্ধু নাহিদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার প্রধান আসামি রায়হানকে ধরতে পুলিশ কাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

পরকীয়া প্রেমিককে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে ঢালাই

পাঁচজন হত্যার ঘটনায় ফোরকান এখন পুলিশের টার্গেটে

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

0 Comments