জাতীয়

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে থাকছে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৮, ২০২৬

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন মহান স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হলেও বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এ বছর তা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলা ও সাশ্রয় নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করা হবে। এ ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে, আর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। এসব আয়োজন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। শিল্পাঞ্চলের পরিস্থিতি তদারকির জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট করা হয়েছে, যিনি বিজিএমইএ, বিটিএমইএ ও বিকেএমইএসহ সংশ্লিষ্ট সংগঠন এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করবেন।
মব সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং দেশে মব কালচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সময়মতো পরিশোধে মালিকপক্ষের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির উদ্বোধন আগামীকাল

    রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজায়নের আওতায় আনতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের যৌথ উদ্যোগে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে বৃহস্পতিবার।   আগামীকাল সকাল ১০টায় রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইশতিয়াক আজিজ উলফাত এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন ড. কে এম আই মন্টিসহ সংগঠনের সিনিয়র নেতারা। অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন, নগর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থেকে সংবাদ কাভারেজ প্রদানের অনুরোধ জানানো হয়েছে।  

নিখাদ খবর ডেস্ক মে ১৩, ২০২৬ 0

একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

হামজনিত শিশুমৃত্যু আড়ালে ‘সাফাই’ দাতাদেরও আইনের আওতায় আনাতে হবে: আনিস

দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যু বেড়ে যাওয়াকে কেন্দ্র করে টিকা সরবরাহ ও সরকারি ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। প্রতিদিনই নতুন মৃত্যুর তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তিনি অভিযোগ করেন, হামের কারণে শিশুমৃত্যুর বিষয়টি আড়াল করতে একটি পক্ষ ‘সাফাই’ দিচ্ছে এবং এদেরও আইনের আওতায় আনার দাবি জানান। তিনি সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আহ্বান জানান এবং ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচার দাবি করা আন্দোলনের প্রতি ইঙ্গিত করেন। অন্যদিকে, হামের টিকা কেন সংগ্রহ করা হয়নি—তা তদন্তে আন্তর্জাতিক মানের একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলবে, তবে এ মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই।  

নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

মোহাম্মদ হেলাল উদ্দিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা না থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর সতর্কতা জানিয়েছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১১ মে) নগর ভবনে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাসাবাড়ি থেকে মাসিক ১০০ টাকার বেশি বিল আদায় সম্পূর্ণ অনিয়ম এবং এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত নিয়মে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির মুখে পড়তে হবে। সভায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কোরবানির পর তিন দিনের মধ্যে পুরো নগরী পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্ট সব কর্মী ও ঠিকাদারদের মাঠে থাকতে হবে বলেও জানানো হয়। কোনো এলাকায় বর্জ্য জমে থাকলে তা প্রশাসনিক ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, রাস্তা, ড্রেন বা খালে ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্জ্য ব্যবস্থাপনাকে সেবা নয়, বরং নাগরিক দায়িত্ব হিসেবে কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

ফারজানা রুপা ও শাকিলের ৫ মামলায় জামিন

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির পণ্যদর ঘোষণা

অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জগঠন শুনানি পিছিয়ে ২১ জুন

0 Comments