স্বাস্থ্য

গত ৩১ দিনে হাম ও উপসর্গে প্রাণ হারালো ২০০ শিশু

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ১৫, ২০২৬


দেশজুড়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও সন্দেহভাজন সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। একই সময়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জনে।
চিকিৎসা শেষে ৯ হাজার ৭৭২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে আরও হাজারো রোগী চিকিৎসাধীন রয়েছে।
আঞ্চলিকভাবে ঢাকায় সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে গুরুতর। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬১ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে এবং ৫০৫ জন সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যেখানে দুই শিশুর মৃত্যু ঘটেছে বলে জানানো হয়।
রাজশাহী ও চট্টগ্রাম বিভাগেও নতুন রোগী শনাক্ত হয়েছে, তবে তুলনামূলকভাবে সংক্রমণের হার সেখানে কিছুটা কম বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

 

স্বাস্থ্য

আরও দেখুন
হাম ও উপসর্গে গতো ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গজনিত পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে এবং পরীক্ষায় ৮৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, গত দেড় মাসে সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু ৬৮ এবং উপসর্গজনিত মৃত্যু ৩৫৬। একই সময়ে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪ শিশু, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৬৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ চাপ রয়েছে ঢাকা বিভাগে, যেখানে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৩২ জন আক্রান্ত এবং ১৮৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তথ্যের হিসাব ১৫ মার্চ সকাল থেকে ১২ মে সকাল পর্যন্ত সময়ের।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে বেড়েই চলেছে মৃত্যুঝুঁকি, আরও ৫ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১৬৫

দেশব্যাপী সংক্রামক রোগ পরিস্থিতি পর্যবেক্ষণে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে, হাম সংশ্লিষ্ট উপসর্গে শিশুমৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম-সন্দেহে আরও চার শিশুর মৃত্যু নথিভুক্ত হয়েছে; তবে উক্ত সময়সীমায় নিশ্চিতভাবে হামজনিত মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।  একই সময়ে নতুন করে ১৬৫ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গজনিত কারণে ১ হাজার ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু দাঁড়িয়েছে ৩৮ জনে। পাশাপাশি হাম-সন্দেহে ১৮১ শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ডভুক্ত হয়েছে। এ সময়ের মধ্যে মোট ৩ হাজার ৪৪৩ জনকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬ 0

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে নতুন শনাক্ত ২৩, মোট মৃত্যু ৪

গত ৩১ দিনে হাম ও উপসর্গে প্রাণ হারালো ২০০ শিশু

খুলনায় হামে নতুন শনাক্ত ৭৪, মোট আক্রান্ত ৩৬২

ছবি: প্রতিনিধি
বাগেরহাটে শিশু ওয়ার্ডে রোগীর চাপ দ্বিগুণ, হামের উপসর্গে ভর্তি ৪

  বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যেখানে ৪০ শয্যা রয়েছে, বর্তমানে ৮৪ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে হামের উপসর্গ নিয়ে চারজন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌসুমি রোগের প্রকোপ বৃদ্ধি এবং নতুন নতুন শিশুদের প্রতিদিন ভর্তি হওয়ায় শয্যা সংকট তৈরি হয়েছে। অনেক শিশুকে মেঝেতে রাখা হচ্ছে এবং অভিভাবকদের ভিড়ও বেড়ে যাওয়ায় ওয়ার্ডের পরিবেশ আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। এতে চিকিৎসক ও নার্সদের কাজের চাপ বেড়েছে। শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্সরা জানিয়েছেন, রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় চাপ থাকা সত্ত্বেও চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করছেন। রোগীর স্বজনরা জানিয়েছেন, চিকিৎসা সেবা সন্তোষজনক হলেও খাবারের ব্যবস্থা সব শিশুদের জন্য সম্ভব হচ্ছে না, তাই অনেককে বাইরে থেকে খাবার আনার পরামর্শ দেওয়া হচ্ছে। বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, “বর্তমানে ৪০ শয্যার শিশু ওয়ার্ডে ৮৪ জন শিশু ভর্তি রয়েছে। অতিরিক্ত চাপ সামাল দিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। প্রতিদিন ২৫০ জনের খাবার তৈরি করা হয়, তাই সব রোগীকে সরাসরি খাবার দেওয়া সম্ভব নয়।” হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অতিরিক্ত চাপ থাকা সত্ত্বেও শিশুদের চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।  

বাগেরহাট এপ্রিল ৮, ২০২৬ 0

অবিবাহিত তরুণ-তরুণীদের  মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, প্রয়োজন সচেতনতা

ফেরদৌস আরা

শোক সংবাদ

স্বাস্থ্য ব্যবস্থার বড় রূপান্তর: ‘স্বাস্থ্য–খাত সংস্কার’ ও শরীরে ‘পাখি–ফ্লু’ আঘাত

0 Comments