অপরাধ

জঙ্গল সলিমপুরে অশান্তির জন্য দায়ী ইয়াসিন ও রোকন

Icon
বিশেষ প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ‘জঙ্গল সলিমপুর’ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী ইয়াসিন ও যুবদল নেতা রোকন উদ্দিনের নেতৃত্বে একাধিক সশস্ত্র ও প্রশিক্ষিত গ্রুপ প্রায় চার দশক ধরে এ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
পাহাড় কেটে জমি সমতল করে প্লট আকারে বিক্রি, বিদ্যুৎ ও পানির লাইন নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকাটি কার্যত একটি ‘নিষিদ্ধ ভূখণ্ডে’ পরিণত হয়েছে। এখানে রাষ্ট্রীয় আইন নয়, সন্ত্রাসী গোষ্ঠীর নিজস্ব বিধিই কার্যকর বলে অভিযোগ স্থানীয়দের।


৫ আগস্টের পর থেকে জঙ্গল সলিমপুরের একক নিয়ন্ত্রণ নিতে যুবদল নেতা রোকন উদ্দিন সক্রিয় হয়েছেন বলে জানা গেছে। এলাকাটির পূর্বে হাটহাজারী ও দক্ষিণে বায়েজিদ থানা অবস্থিত। প্রবেশপথে লোহার গেট ও পাহাড়ের ঢালে ঢালে পাহারার ব্যবস্থা রয়েছে। পরিচয় ছাড়া বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে অবস্থিত এ এলাকা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও অপরাধ কাঠামোয় অত্যন্ত সংগঠিত।
জেলা প্রশাসনের হিসাবে, প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি নিয়ে বিস্তৃত এ এলাকার বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই জমির দখল ও বাণিজ্য ঘিরেই ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ১২টি বড় সংঘর্ষ ঘটে, যাতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নিহত এবং ২৭ থেকে ৩৫ জন আহত হন।
সর্বশেষ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে অভিযানকালে র‍্যাব সদস্যদের ওপর হামলায় মোতালেব হোসেন ভূঁইয়া নামে এক র‍্যাব কর্মকর্তা নিহত এবং অন্তত তিনজন আহত হন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে জঙ্গল সলিমপুরকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে এনে সেখানে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

ছবি: প্রতিনিধি
শেরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

  শেরপুরের নকলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. হাকিম মিয়া (৩৮)। তিনি খারজান এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নকলা থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাকিম মিয়ার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

শেরপুর প্রতিনিধি> মে ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামালপুরে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

ছবি: প্রতিনিধি

ঘাস কাটাকে কেন্দ্র করে ফরিদপুরে ভাইয়ের কোপে বিচ্ছিন্ন কব্জি

দুলাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করতো দুই শ্যালক

নরসিংদীর রায়পুরায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রায়পুরায় পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযান জোরদার করে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আলামিন, হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজ এবং রায়পুরার জুয়েল মিয়া। তাদের কাছ থেকে মোট ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর বাজার, মাহমুদাবাদ এলাকা এবং চরসুবুদ্ধি ইউনিয়নের পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৩০ কেজি গাঁজাসহ, আরেকজনকে ৫ কেজি গাঁজাসহ এবং অপরজনকে ইয়াবাসহ আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জেলা পুলিশের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

রায়পুরা, নরসিংদী প্রতিনিধি> মে ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

গ্রিন কার্ড প্রতারণা ও নির্যাতনের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মার্কিন দূতাবাসে স্ত্রীর অভিযোগ

রাজবাড়ীতে বেড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, অপর আসামি পলাতক রয়েছে। শনিবার (৯ মে) রাতে ওই কিশোরীকে স্থানীয় দুই তরুণ—নাহিদুল ইসলাম এবং রায়হান শেখ—বেড়ানোর কথা বলে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলসহ নাহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অপর আসামি রায়হান শেখ পলাতক। ভুক্তভোগীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে চাপ প্রয়োগ করা হলেও পরে বিষয়টি প্রকাশ্যে আসে। গোয়ালন্দ ঘাট থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান,কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকাবাসী মোটরসাইকেলসহ তরুণকে আটক করে পুলিশে দেন। কিশোরীর মা বাদী হয়ে রায়হান ও তাঁর বন্ধু নাহিদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার প্রধান আসামি রায়হানকে ধরতে পুলিশ কাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

পরকীয়া প্রেমিককে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে ঢালাই

পাঁচজন হত্যার ঘটনায় ফোরকান এখন পুলিশের টার্গেটে

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

0 Comments